By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় তিন অসাধু ব্যবসায়ীকে জরিমানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় তিন অসাধু ব্যবসায়ীকে জরিমানা
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তিন অসাধু ব্যবসায়ীকে জরিমানা

Last updated: 2024/12/24 at 6:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নগরীর একটি থানা ও জেলার দু’ উপজেলায় একটি খাবারের হোটেল এবং দুইটি কৃষি পণ্য বিক্রির দোকানে মঙ্গলবার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষের অভিযানে ২৫ হাজার টাকা জরিমানা আদায় হয়েছে। পৃথক-পৃথক অপরাধের দায়ে তিন জন অসাধু ব্যবসায়ী ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ভিন্ন ভিন্ন ধারায় দণ্ডিত হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১২ টার দিকে অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ সেলিমের নেতত্বে নগরীর সোনাডাঙ্গা বাসস্ট্যাণ্ড এলাকার আব্বাস হাটেলে অভিযান পরিচালিত হয়। তখন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের প্রমাণ মেলে। এ অপরাধে হোটেল মালিক আব্দুল হালিমকে ৭ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। অভিযানে অংশ নেয়া একটি সূত্র এ তথ্য জানান। সূত্রটি দৈনিক জন্মভূমিকে বলেন, একই সময়ে অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতত্বে একটি টিম বটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজারের মেসার্স কৃষি বিপনী নামের দোকানে অভিযান চালান। তখন অবৈধ বীজ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে দোকানের মালিক তুলশি দাশ মিস্ত্রিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানিক দলটি এরপর ডুমুরিয়া বাজারের কৃষি ভান্ডারে অভিযান চালান। সেখানেও একই অপরাধের দায়ে দোকানের মালিক মোঃ মনিরুজ্জামান সরদারকে ৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অভিযান দুটিতে আনসার সদস্যরা সহযোগিতা করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় ক্রমাগত চুরি, ব্যবসায়ীদের মানববন্ধন
Next Article মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় আ.লীগ কার্যালয়ে বিকেলে মাল্যদান, রাতে ভাংচুর করে অগ্নিসংযোগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
সাতক্ষীরা

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

By জন্মভূমি ডেস্ক 6 hours ago
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় আ.লীগ কার্যালয়ে বিকেলে মাল্যদান, রাতে ভাংচুর করে অগ্নিসংযোগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 19 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?