By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় তিন মাসের ব্যবধানে দু’ নারী নিখোঁজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনায় তিন মাসের ব্যবধানে দু’ নারী নিখোঁজ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তিন মাসের ব্যবধানে দু’ নারী নিখোঁজ

Last updated: 2023/01/24 at 2:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতিকী ছবি
SHARE

জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর ও খালিশপুর থানা এলাকা হতে গত তিন মাসের ব্যবধানে এক বৃদ্ধা এবং এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছেন। কোথায়, কেমন আছেন তারা? তারা কি সুস্থ আছেন? এসব দুশ্চিন্তাময় প্রশ্ন ভুক্তভোগী পরিবারের সদস্যদের কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে।

গত ১৯ ডিসেম্বর দুপুরে সরকারি পলিটেকনিক কলেজের  শিক্ষার্থী মারিয়া মাহাবুব (২২) ইউনিফর্ম পরে বাড়ি থেকে বের হন। তিনি খালিশপুর নেভী চেকপোষ্টের বিপরীতে রেল লাইন হালদার পাড়া এলাকার জনৈক মাহাবুব মল্লিকের মেয়ে। তিনি বিকেল সাড়ে পাঁচটায় কলেজের এক নং গেটের পাশর্^বর্তী একটি বাসায় মোহনা নামের একজনকে প্রাইভেট পড়াতে যান। সন্ধ্যা সাতটার দিকে বাড়ি ফেরার সময় রেললাইনের পাশে একদল বখাটে ছেলে তার গতি রোধ করে কথা বলে। ঘটনাটি সেখানকার কয়েকজন ব্যবসায়ী ওই ছাত্রীর পরিবারের সদস্যদের জানান।  ২২ ডিসেম্বর একটি মোবাইল ফোন থেকে বাদিকে হুমকি দেয়া হয়। বিপ্লব নামের স্থানীয় এক চটপটি দোকানদার ওই ছাত্রীর অভিভাবকদের জানান- মারিয়াকে আল-আমিন মহল্লার মাইকেল মন্ডলের ভাড়াটিয়া বৃষ্টির সাথে কথা বলতে দেখা গেছে। বৃষ্টির সাথে যোগাযোগ করা হলে তার সহযোগী হৃদয় দুশ্চিন্তাগ্রস্ত স্বজনদের জীবন নাশের হুমকি দেয়। ভিকটিমের মা সুলতানা বেগম মুঠোফোনে এ তথ্য জানান।

অন্যদিকে, পুলিশ বলছে- রেললাইনের পাশে বখাটেদের গতিরোধ এবং জীবন নাশের হুমকি সম্পর্কে নিখোঁজ কলেজ ছাত্রীর পরিবারের সদস্যরা কিছুই জানান নি। ঘটনার দিন তিনি কলেজে গিয়েছিলেন কিনা? এ প্রশ্নেরও সুনিশ্চিত উত্তর মেলেনি। ঘটনার পর ভুক্তভোগীর পিতা থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। এস আই অমিত অভিযোগের অনুসন্ধানকালে কোনো কুল-কিনারা করতে পারেননি। এরপর থানায় একটি সাধারণ ডায়েরি নথিভুক্ত হয়।

সূত্র জানান,  ঘটনার দিন শাকিল নামে এক যুবকের সাথে ভিকটিম কথা বলেছিলেন। তাকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে-মারিয়া কারো সাথে কথা বলার জন্য শাকিলের ফোনটি চেয়েছিলেন। কিন্তু তার কাছে ফোন না থাকায় ওই ছাত্রী সেখান থেকে বিদায় নিয়ে বৈকালী এলাকার দিকে চলে যান।

জিডির তদন্ত কর্মকর্তা এসআই মোঃ আব্দুল হালিম বলেন, মারিয়া বাসায় যে মোবাইল ফোনটি রেখে গেছেন, সেটি ঘেটে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। তবে, তিনি নিখোঁজ হওয়ার পর ২২ ডিসেম্বর একটি মোবাইল নাম্বার থেকে ফোন করে বিয়ের প্রস্তাব দেয়া হয়েছিল বলে তিনি তথ্য পেয়েছেন। সেই নাম্বারটির মালিকের সন্ধান চলছে। বিয়ের প্রস্তাব করা ব্যক্তির সূত্র ধরে ভিকটিমকে উদ্ধারের সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

গত ২০২২ সালের ১৭ অক্টোবর সকালে ৬৫ বছর বয়সী বিলকিস বেগম পশ্চিম টুটপাড়া এলঅকায় এক নিকট আত্মীয়ের বাসায় নাস্তা করার প্রস্তুতি নিচ্ছিলেন। এরমধ্যে একটি ফোন পেয়ে তিনি তড়ি-ঘড়ি করে সখান থেকে বেরিয়ে পড়েন। বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজির এক পর্যায়ে ২০ অক্টোবর ভিকটিমের ছেলে এসএম রেজা খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পুলিশ ও নিখোঁজ নারীর স্বজনদের কাছ থেকে জানা গেছে, জিডি করার পাঁচ দিন পর খালিশপুরের পৌরসভা মাঠে গরুর গোবর কুড়াতে যেয়ে জনৈক নারী একটি ভ্যানিটি ব্যাগ পান। ওই ব্যাগে ভিকটিমের মোবাইল ফোনটি ছিল। ফোনে সর্বশেষ কলটি এসেছিল-জাহিদুল ইসলাম পিয়াস নামের একজনের মোবাইল থেকে। পুলিশ ওই দুই জনকে জিজ্ঞাসাবাদ করে গুরুত্বপূর্ণ কোনো ক্লু খুঁজে পাননি। পিয়াস জিজ্ঞাসাবাদে বলেছিল- বিলকিস বেগমের কাছে তার খালা টাকা পান। পাওনা টাকার তাগাদা দেবার জন্য তিনি ফোন করেছিলেন।

জিডির তদন্ত কর্মকর্তা এসআই সাইদুর রহমান বলেন, নিখোঁজ বিলকিস বেগমের বোনের বাড়ী ভারতে। তিনি কাউকে কিছু না বলে সেখানে চলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষিকা নিহত
Next Article খুলনায় মাদকসহ ৬ জন গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুবি ছাত্রীকে পিষ্ট করে নিহতের ঘটনায় প্রাইভেটকার জব্দ, চালক আটক হয়নি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনায় বাসের ধাক্কায় নারী নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?