By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় নিউমোনিয়ায় ১০ মাসের শিশুর মৃত্যু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় নিউমোনিয়ায় ১০ মাসের শিশুর মৃত্যু
খুলনামহানগর

খুলনায় নিউমোনিয়ায় ১০ মাসের শিশুর মৃত্যু

Last updated: 2026/04/09 at 8:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 day ago
Share
SHARE

খুলনা (০৯ এপ্রিল)

খুলনায় নিউমোনিয়ায় আক্রান্ত ১০ মাসের এক শিশু শামীমের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু শামীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. হোসইন আলী। তবে শিশুটির অভিভাবকরা চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনেছেন।

খুমেক হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার রাত পৌঁনে ৮টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বালিপাড়া বেলদাঙ্গা গ্রামের আরিফ ও তার স্ত্রী নূরজাহান ১০ মাসের শিশু সন্তান শামীমকে জ্বর অবস্থায় খুমেক হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিশু শামীমের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও সেবিকার অবহেলার অভিযোগ তুলেছেন স্বজনরা।

শামীমের মা নুর জাহান ও বাবা আলিফ অভিযোগ করে বলেন, অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

তাদের দাবি হাসপাতালে ভর্তির পর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও সেবিকারা সময়মতো শিশুটির খোঁজ নেননি। প্রয়োজনীয় চিকিৎসাও ঠিকভাবে দেওয়া হয়নি। চিকিৎসার অবহেলার কারণেই শামীমের মৃত্যু হয়েছে।

তবে খুমেক হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. হোসাইন আলী বলেন, শিশুটির চিকিৎসায় কোনো অবহেলা হয়নি। তবে ভর্তির পর কোনো এক সময় শিশুটির অভিভাবকরা তাকে হাসপাতাল থেকে নিয়ে গিয়েছিল। পরে আবার তারা শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। হয়তো এই সময়ের মধ্যেই শিশুটি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 9, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় শিশু বলৎকারের অভিযোগে যুবকের যাবজ্জীবন
Next Article খুলনায় অস্ত্র মামলায় যুবকের ১৪ বছরের সশ্রম কারাদণ্ড
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 54 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১২ এপ্রিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনামহানগর

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?