By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় পহেলা ফেব্রুয়ারি থেকেই অমর ২১শে বই মেলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় পহেলা ফেব্রুয়ারি থেকেই অমর ২১শে বই মেলা
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় পহেলা ফেব্রুয়ারি থেকেই অমর ২১শে বই মেলা

Last updated: 2023/01/27 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

শেখ আব্দুল হামিদ : আর মাত্র পাঁচ দিন পরেই শুরু হচ্ছে প্রাণের একুশে বই মেলা। এ উপলক্ষে খুলনা বিভাগীয় সরকারি গনগ্রন্থাগার চত্বরে স্টল তৈরীর কর্মযজ্ঞ জোরেসোরে শুরু হয়েছে। করোনা কালে বই মেলা যেনোতেনো ভাবে পালিত হলেও গেল দুবছর মেলায় ছিল উল্লেখযোগ্য পরিমান দর্শক ক্রেতার সমাগম। বইপ্রেমীরা মনে করছেন এবারের বই মেলায় হবে পূর্বের তুলনায় আরও ক্রেতা ও দর্শক সমাগম।

প্রতিবছর যে সব বই বিক্রেতা মেলায় অংশ নিয়ে থাকেন, তারা এবার আগে ভাগে মেলায় স্টল তৈরীর কাজ শুরু করেছেন। তারা মনে করেন প্রতি বছরের ন্যায় এবারের বই ব্যবসা হবে আরও লাভজনক। রাতে দিনে তারা স্টল তৈরীর কাজে ব্যস্ত রয়েছেন। গত বছর ফেব্রুয়ারী এবং  স্বাধীনতার মাস মিলিয়ে বই মেলা শুরু হয়। তখন বইয়ের স্টলের চেয়ে কসমেটিক্স স্টলে ক্রেতাদের ভিড় বেশী দেখা যায়। সন্ধ্যায় দর্শনার্থী লেখক আর বই প্রেমিদের আগমনে গ্রহন্থাগার চত্বর কানায় কানায় ভরে ওঠে। বইয়ের স্টল গুলোতে নারী পুরুষের আনাগোনা হলেও খুবই কম ক্রেতার হাতে বই দেখা যেতো। অমর একুশে এবং মাতৃভাষা দিবসের পর স্বাধিনতার মাসে বই মেলা চললেও খুবই কম লেখকের বই স্টলে এসেছিল। মেলায় মোট ৯৫টি স্টল দেয়া হয়। তার মধ্যে শুধু মাত্র বইয়ের স্টল ছিল ৫৫টি। মেলায় সাধারণত ছুটির দিন গুলোতে ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় দেখা যায় অন্যান্য দিনের তুলনায় দ্বিগুন। গেল ২০২২ সালে খুলনা গণগ্রহন্থাগার চত্ত্বরে অনুষ্ঠিত একুশে বই মেলার তৃতীয় দিনে ক্ষতির মুখে পড়েন বিক্রেতারা। কোন প্রকার সংকেত ছাড়াই হঠাৎ শুরু হয় কালবৈশাখী ঝড়। মুহুর্তের মধ্যে ধুলায় ভরে যায় মেলা প্রাঙ্গন। দর্শক ক্রেতা শ্রোতা যে যেদিকে পারে ছুটে পালায়। মুহুর্তের মধ্যে জনশুন্য হয়ে পড়ে মেলা প্রাঙ্গন। সে কথা মাথায় রেখে কর্তৃপক্ষ এ বছর বই মেলার জন্য ভাষার মাসকেই বেছে নিয়েছেন। যাতে ওই ধরণের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে ব্যবসায়ীদের পড়তে না হয়।

খুলনায় প্রথম বই মেলা শুরু হয় খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণে। মেলার উদ্বোধন করেন সে সময়ের খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান। বইমেলা পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, ২০০৩ ও ২০০৪ সালে সাহিত্য সংসদ চত্বরে মেলার আয়োজন করা হয়। ২০০৫ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত স্থানীয় সাহিত্য সংসদ বয়রার উদ্যোগে বিভাগীয় সরকারি গণগ্রন্থগার প্রাঙ্গণে একুশে বই মেলা উদযাপন করা হয়। এর মধ্যে ২০০৯ সালে সাহিত্য সংসদ ও বিভাগীয় গণগ্রন্থাগারের যৌথ উদ্যোগে মেলার আয়োজন করা হয়। পরবর্তীতে ২০১০ সাল থেকে খুলনা জেলা প্রশাসন এ মেলার আয়োজন করে আসছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 26, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
Next Article ৬ মাসে কৃষি ঋণ বিতরণ ১৬,৬৭০ কোটি টাকা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 30 minutes ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 34 minutes ago
আন্তর্জাতিক

ইরানকে প্রস্তর যুগে ফেরাব, ট্রাম্পের হুমকির পেছনে আছে যে ভয়াবহ নির্মমতা

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 2 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?