By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় প্রতিদিন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে

Last updated: 2024/07/30 at 4:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্য বিবরণী: ডেঙ্গুজ্বর নিয়ে সতর্ক থাকার আহবান জানিয়েছেন খুলনার সিভিল সার্জন ডাঃ শেখ শফিকুল ইসলাম। তিনি আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভায় এ আহবান জানান। এসময় তিনি বলেন, খুলনায় প্রতিদিন দুই-চারজন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। বর্তমানে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগী ভর্তি আছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে এডিস মশা প্রজননের ক্ষেত্র ধ্বংস করতে হবে। বর্তমানে জেলার সরকারি হাসপাতালগুলোয় জলাতঙ্ক প্রতিরোধী র‌্যাবিস ভ্যাকসিনের কিছুটা সংকট রয়েছে।

জেলা উন্নয়ন সমন্বয় কমিটির জুলাই মাসের সভাটি জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, বিগত জুন মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে মামলা হয়েছে একশত ৫০টি। এসময় একটি ওয়ান শুটারগান, চার কেজি গাঁজা ও একশত ২৮পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ট্রাফিক পুলিশের মাধ্যমে জরিমানা আদায় হয়েছে ১৪ লাখ ৬৪ হাজার পাঁচশত ৫০টাকা। তিনি আরও জানান, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্রকরে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। সবাইকে সচেতন হয়ে দেশের আইন মেনে চলা উচিত। সন্তানদের দিকে অভিভাবকদের নজর রাখা প্রয়োজন।

খুলনা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (খুলনা জোন) গোপীনাথ কানজিলাল সভায় জানান, সিটি কর্পোরেশন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোপলিটন পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারে কেএমপির অভিযান চলমান রয়েছে। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্রকরে দেশব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার অংশ হিসেবে খুলনায় উত্তেজনা তৈরির চেষ্টা করা হলেও মেট্রোপলিটন পুলিশ শান্তিপূর্ণভাবে বিষয়গুলো সমাধান করেছে।

সভাপতির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দেশে উশৃঙ্খল পরিস্থিতি ও নাশকতামূলক কর্মকান্ড ঘটানোর অপচেষ্টা চলছে। এঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহারের সময় সকলকে আরও বিবেচক হতে হবে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিতে উপযুক্ত ব্যবস্থা রাখতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চিতলমারীতে ২২৬ একর জলাশয়ে মাছ চাষ করছে ৪০০ নারী-পুরুষ
Next Article বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে অফিস
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলের লোনা পানির চিংড়ি চাষ ,কারো সর্বনাশ ,কারো বাজিমাত

By Correspondent 39 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে বেড়েছে বোরো আবাদ

By জন্মভূমি ডেস্ক 57 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?