By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় বইয়ের গোডাউন থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় বইয়ের গোডাউন থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বইয়ের গোডাউন থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

Last updated: 2024/04/02 at 7:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

শরীরের বিভিন্ন স্থানে মিলেছে ক্ষতের চিহ্ন

জন্মভূমি রিপোর্ট : খুলনায় একটি বইয়ের দোকানের গোডাউন থেকে রফিকুল ইসলাম মোল্লা (৫৫) নামে এক কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে নগরীর কেডিঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের একটি বইয়ের দোকানের তৃতীয়তলা থেকে পুলিশ তার দেহ উদ্ধার করে। নিহত রফিকুলের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
রফিকুল ইসলাম কেডি ঘোষ রোডের পাঠক প্রিয় লাইব্রেরি নামের বইয়ের দোকানে প্রায় ১০ বছর যাবত ডেলিভারিম্যানের কাজ করতেন। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা গলায় দড়ি বেধে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
স্থানীয় জানায়, সোমবার রাত ৮টার দিকে তারাবির নামাজ পড়তে যাওয়ার আগে রফিকুল ইসলাম মোল্লার সঙ্গে গোডাউনের ম্যানেজার শাহজানের কথা হয়। দুইঘণ্টা পর নামাজ শেষ করে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্ঠা করেও তাকে পাননি তিনি। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে তিনি ভবনের তৃতীয় তলায় গোডাউনে মধ্যে রক্তমাখা মরদেহ দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছান।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে রফিকুলকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদের গ্রেফতার ও তদন্তের স্বার্থে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। এ ঘটনায় নিহতের ছেলে কুমিল্লা থেকে রওনা হয়েছেন। তার পরিবারের সদস্যরা এলে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, সিসি টিভির ফুটেজ দেখে জড়িতদের সনাক্ত করা গেছে। এই খুনে দুই জন অংশ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের দ্রুত সময়ের গ্রেফতার করে খুনের রহস্য উন্মোচন করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে ব্যক্তিগত উদ্যোগে চাল বিতরণ
Next Article পাইকগাছায় নবনির্মিত “সার্বজনীন শ্রীশ্রী শ্মশান কালি মন্দির” উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?