By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় বিতর্কিতদের সঙ্গে নিয়ে প্রচারণা করবেন না বিএনপির প্রার্থী মঞ্জু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় বিতর্কিতদের সঙ্গে নিয়ে প্রচারণা করবেন না বিএনপির প্রার্থী মঞ্জু
তাজা খবরমহানগর

খুলনায় বিতর্কিতদের সঙ্গে নিয়ে প্রচারণা করবেন না বিএনপির প্রার্থী মঞ্জু

Last updated: 2025/11/23 at 7:56 PM
জন্মভূমি ডেস্ক 2 weeks ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : বিএনপি মনোনীত খুলনা -২ (সদর-সোনাডাঙ্গা) আসনের সংসদ সদস্য প্রার্থী ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু আনুষ্ঠানিক ভাবে প্রচার-প্রচারণা শুরু করেননি। তিনিঐক্যবদ্ধ বিএনপিকে সঙ্গে নিয়ে খুব শিগগির জোরেসোরে ভোটের মাঠে নামবেন। বির্তকিত ব্যক্তিদের নিয়ে তিনি প্রচারণা করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন।
রবিবার বেলা ১২টায় খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম মঞ্জু বলেন, এবারের নির্বাচন অত্যন্ত ঝুঁকি পূর্ণ। সকলের অংশ গ্রহণে নির্বাচন আমাদের স্বপ্ন। বিগত ১৬-১৭ বছর অনেক রক্ত ঝরেছে। তরুণরা রক্ত দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন। তারুণ্যের সেই স্বপ্ন বাস্তবায়নে তরুণদের জন্য বার্তা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিছুদিনের মধ্যেই ফিরবেন। তিনি নতুন বাংলাদেশ গড়তে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন। তারেক রহমান তরুণদেও জন্য নতুনবার্তা দেবেন।
এক প্রশ্নের জবাবে মঞ্জু বলেন, মনোনয়নের ক্ষেত্রে এবার তদবির বাণিজ্য হয়নি। এবার ত্যাগীদেও মূল্যায়ন করা হয়েছে। তারেক রহমান তৃণমূল পর্যায়ে খোঁজ খবর নিয়ে তিনটি বিষয়ে মূল্যায়ন করে মনোনয়ন দিয়েছেন।
অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এখানে পছন্দ-অপছন্দ থাকবে। তবে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষের পক্ষে কাজ করবেন। খুলনা মহানগর বিএনপির বর্তমান নেতৃত্বেই প্রচার প্রচারণা হবে।
তিনি বলেন আমি এখনো লিফলেট ছাপাইনি, মাঠের প্রচারণা শুরু করিনি। দলের আহত, নিহত পরিবার, অসুস্থ নেতাকর্মীদের খোঁজ খবর নেওয়াসহ কিছু আনুষ্ঠানিকতা করছি। ইতিমধ্যেই দুটি বৈঠকে খালিশপুর ও দৌলতপুর থানার নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ করেছি। তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছেন। মহানগরীর ৫ থানায় ঐক্যবদ্ধ বিএিনপিকে নিয়ে আমরা কাজ করতে চাই। সে ভাবেই কাজ এগোচ্ছে। আমরা কাউকে বাদ দিয়ে নয়, আমরা সবাইকে নিয়ে থাকতে চাই। দলের গ্রুপিং নিয়ে ফেসবুকে লেখালেখি বন্ধ করেছি। কাজেই আমি সতর্ক ভাবে চলছি।
রাজনৈতিক জীবনের কর্মকাণ্ড বর্ণনা করতে গিয়ে মঞ্জু বলেন, ৩৭ বছরের রাজনৈতিক জীবনে কলঙ্কের দাগ নেই। পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে জণগণ এবং নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি। খুলনা- ২ আসনে অংশ গ্রহণ মূলক কোনো নির্বাচনে বিএনপি হারেনি। খুলনার বন্ধ থাকা মিল-কলকারখানা চালু, মোংলা বন্দরের উন্নয়ন, ট্যুরিজম, রাস্তাঘাটের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে মঞ্জু বলেন, দুর্নীতিমুক্ত জায়গা থেকে বেরিয়ে উন্নয়ন করাই হবে আমার প্রধান কাজ।
অপর এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম মঞ্জু বলেন, এই শহওে যারা বির্তকিত ব্যক্তি তাদের নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা করবোনা। ইতিমধ্যেই এ ব্যাপাওে আমি সতর্ক করেছি। বিতর্কিতরা যাতে সামনের কাতাওে আসতে না পারে সেজন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
মতবিনিময় সভায় সাবেক মেয়র ও খুলনা মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, মোশাররফ হোসেন, সেকেন্দার জাফরুল্লাহ খান সাচ্চু, সাবেক কাউন্সিলর মাহবুব কায়সার, সাবেক ছাত্রদল নেতা আসাদুজ্জামান মুরাদসহ সাবেক নেতৃবৃন্দ ও কেসিসির সাবেক কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।

জন্মভূমি ডেস্ক November 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মঠবাড়িয়ায় টমটম উল্টে শ্রমিক নিহত: আহত ৩
Next Article দেশের ‌অর্থনীতিতে রেকর্ড পরিমাণ ‌ রাজস্ব দিচ্ছে সাতক্ষীরার কাকড়া ও চিংড়ি ‌

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
যশোর

শার্শা সীমান্তে নেশাজাতীয় সিরাপ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

এ সম্পর্কিত আরও খবর

তাজা খবরসাতক্ষীরা

জীবিকার সন্ধানে সুন্দরবনে চিংড়ি রেণু আহরণ করছেন উপকূলীয় নারীরা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা রাজা মোঘলের রাজধানী এখন শুধু স্মৃতি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকতাজা খবর

শেখ হাসিনা ভারতে থাকবেন কিনা তাকেই সিদ্ধান্ত নিতে হবে: জয়শঙ্কর

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?