By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন
খুলনা

খুলনায় বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন

Last updated: 2025/06/01 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

তথ্যবিবরণী : ‘দুগ্ধের অপার শক্তিতে, মেতে উঠি একসাথে’ এই প্রতিপাদ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর খুলনার আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫ উপলক্ষ্যে আজ রবিবার সকালে খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, বৈশি^ক খাদ্য হিসেবে এবং মেধাবী জাতি বিনির্মাণে দুধের চেয়ে ভালো খাবার আর নেই। দুধের পুষ্টিগুন সম্পর্কে সঠিক তথ্য আমাদের শিশুরা জানেনা আবার অনেক অভিভাবকরাও এ বিষয়ে সচেতন না। ফলে বর্তমানে বেশিরভাগ শিশুরাই ফাস্টফুডের প্রতি আসক্ত। এজন্য তারা খাবারের সঠিক পুষ্টিগুন পায় না। শিশুদের দুধের পুষ্টিগুন বিষয়ে সঠিক তথ্য প্রদানের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে প্রচার চালাতে হবে। খামারিদের উদ্দ্যেশ্য করে প্রধান অতিথি বলেন, আপনারা দেশের পুষ্টি চাহিদা মিটিয়ে থাকেন। তাই শিশুদের মেধা বিকাশের পাশাপাশি একটি সমৃদ্ধ জাতি গঠনের জন্য দুধে ভেজাল মেশানো থেকে বিরত থাকবেন। এসময় জেলা প্রাণীসম্পদ দপ্তরের ফিল্ড পর্যায়ে কর্মরত চিকিৎকদেরকে তিনি খামারীদের সঠিক পরামর্শ ও পশুর সুচিকিৎসা প্রদানের জন্য আহবান জানান। খুলনার বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক ডাঃ নুরুল্লাহ মোঃ আহসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ডুমুরিয়া ইন্সটিটিউট অব লাইভস্টক সায়েন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুর রহিম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপপরিচালক ডাঃ এ বি এম জাকির হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন খুলনার জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার প্রাণিসম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, খামারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মী সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে দিবসটি উদযাপন উপলক্ষ্যে জেলা প্রাণিসম্পদ দপ্তর কার্যালয় চত¦র থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে একই স্থানে এসে শেষ হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিভিপি) এর সহযোগীতায় খুলনা জেলা প্রাণিসম্পদ দপ্তর অনুষ্ঠানটির আয়োজন করে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ওজোনস্তর রক্ষায় মন্ট্রিল প্রটোকল বাস্তবায়ন বিষয়ক কর্মশালা
Next Article বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনে সেচ মেশিন স্থাপন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে প্রতিযোগিতা ১২ এপ্রিল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনামহানগর

খালিশপুরে ট্যাংক লরি থেকে তেল চুরিকালে আটক, চালককে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?