By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত
খুলনা

খুলনায় বিশ্ব পরিসংখ্যান ও জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

Last updated: 2025/10/20 at 3:42 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

তথ্যবিবরণী : ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’ এই পতিপাদ্য নিয়ে আজ সোমবার খুলনায় বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস পালন করা হয়। এ উপলক্ষ্যে সকালে খুলনার বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ ফিরোজ শাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আমাদের প্রতিটি দিনই শুরু হয় পরিসংখ্যান দিয়ে। পরিসংখ্যান কি সেটা আমরা কমবেশি সবাই জানি। পরিসংখ্যান বিষয়টি সংখ্যাতে রূপান্তর করা হয়। আমরা যেকোন সংখ্যাতে এটি গণনা করে থাকি। আধুনিক যুগে পরিসংখ্যান ছাড়া আমরা চলতে পারিনা। যে কোনো পরিকল্পনা ও উন্নয়নমূলক সিদ্ধান্ত নিতে হলে আমাদের নিকট পরিসংখ্যানগত সুবিন্যস্ত সঠিক তথ্য থাকতে হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এক্ষেত্রে উত্তরোত্তর উন্নয়নের দিকে যাচ্ছে। পরিকল্পনা করার একটা বড় উপাদানই হচ্ছে পরিসংখ্যান। আমাদের পরিসংখ্যান যত ভালো হবে এবং পরিসংখ্যান দপ্তর যত সম্পৃক্ত হবে আমরা ততোই ভালো করবো। তিনি আরও বলেন, রাষ্ট্রে কত জন লোক আছে আমরা যদি সঠিক তথ্য না জানি তাহলে তাদের খাবার ব্যবস্থা করতে পারবো না। বিশ্ব এখন পরিসংখ্যান বিষয়ে অনেক উন্নত। এটা গবেষণায় ও সব ধরণের পরিকল্পনায় ব্যবহৃত হয়। বর্তমানে আধুনিক সফটওয়ার ও নতুন নতুন ডিভাইস উদ্ভাবনের ফলে খুব দ্রুত বিশে^র যেকোন তথ্য পেয়ে থাকি। যে দেশ পরিসংখ্যানের দিক দিয়ে যত বেশি সমৃদ্ধ সে দেশ তত বেশি উন্নত। খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নূরুল হাই মোহাম্মদ আনাছ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মোঃ খাইরুল আলম। স্বাগত বক্তৃতা করেন বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্মপরিচালক মোঃ আব্দুল খালেক। দিবসটি উপলক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পরিবেশন করেন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত ) মোঃ আইয়ুব হোসেন। এর আগে দিবসটি উপলক্ষে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জন্মভূমি ডেস্ক October 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৭ মিনিটের অভিযানে ল্যুভর থেকে যেভাবে ৮ রত্ন চুরি হলো
Next Article খুলনায় গণমাধ্যমকর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান বিষয়ক কর্মশালা
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?