By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

Last updated: 2024/06/08 at 4:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : বিভাগীয় ও জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আজ থেকে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। ভূমিসেবা সপ্তাহ উদযাপনে এবারের প্রতিপাদ্য ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’। এ উপলক্ষ্যে আজ শনিবার  সকালে সপ্তাহের উদ্বোধন করেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, ২০৪১ সালের মধ্যে সুখী, সমৃদ্ধশালী, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয়রানিমুক্ত স্মার্ট ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদযাপন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রূপান্তর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তারই প্রতিপাদ্য হিসেবে ‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ ব্যবস্থা। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারী, ই-পর্চা, অনলাইন জলমহাল ব্যবস্থাপনা, ডিজিটাল রেকর্ডরুম থেকে মৌজাম্যাপ ও পর্চা ডাকযোগে সরবরাহসহ বিভিন্ন সেবা ইতিমধ্যেই জনগণকে প্রদান করা হচ্ছে। সরকারের গৃহীত কর্মসূচি ও রূপরেখা বাস্তবায়নে ভূমি নিয়ে সাধারণ মানুষ যেন ভোগান্তির শিকার না হয় সে বিষয়ে ভূমি কর্মকর্তাদের নজর দিতে হবে।

খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকুল কুমার মৈত্র,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) বিতান কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার সাত দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

প্রতিদিন ৮টি স্টলের মাধ্যমে অনলাইন ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে অনলাইন রেজিস্ট্রেশন, ভূমি উন্নয়ন কর আদায় ও অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান সংক্রান্ত কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, নিষ্পত্তিকৃত এলএ কেইসের ক্ষতিপূরণের চেক প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপিপ্রাপ্তির আবেদন গ্রহণ ও তাৎক্ষণিকভাবে তা সরবরাহ এবং অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ, খতিয়ান, জমির ম্যাপ, অনলাইন শুনানি ইত্যাতি সেবা প্রদান করা হবে। ভূমি অফিসে না গিয়েই অনলাইনে খতিয়ান/জমির ম্যাপের জন্য আবেদন করা যাবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বাল্যবিবাহ নিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
Next Article তালার ইসলামকাটি দলিল লেখক সমিতির নির্বাচন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 2 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 2 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?