By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় মেশিন দিয়ে কৃষকের ধান কেটে দিল যুবলীগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনায় মেশিন দিয়ে কৃষকের ধান কেটে দিল যুবলীগ
জাতীয়

খুলনায় মেশিন দিয়ে কৃষকের ধান কেটে দিল যুবলীগ

Last updated: 2021/04/27 at 11:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট

বোরো মৌসুমে কৃষকের ফসল ঘরে তুলতে ধান কাঁটা মেশিন কিনে দিচ্ছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার নেতৃবৃন্দ। বর্তমান পরিস্থিতিতে বোরো ধান ঘরে তুলতে কৃষক বর্গাচাষীদের সঙ্কটে পড়তে হচ্ছে। ফলে মাঠ থেকে ধান ঘরে তুলতে কৃষকদের অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে। পাশাপাশি বৈশাখ মাসে যে কোন সময় কাল বৈশাখি ঝড়ে ফসল নষ্ট হওয়ার ঝুঁকিতো রয়েছে। কৃষকের এই কষ্ট লাঘবে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস্্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় ও প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেলের সহযোগিতায় এই কর্মসূচি গ্রহণ করেছে খুলনা মহানগর যুবলীগ।

কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার তেরখাদার আজোগড়া ইউনিয়নের বাইশোখালি বিলে কৃষকদের মাঝে ধান কাঁটার মেশিন দান করা হয়। এ সময় মেশিন দিয়ে ধান কেঁটেও দেন নেতৃবৃন্দ। ঘটনাস্থলে উপস্থিত কৃষক ফারুক মোল্লা বলেন, এক ঘন্টায় আমার এক বিঘার জমি কাঁটা হয়ে গেছে। মেশিন ছাড়া ধান কাঁটতে গেলে আমার চার জন দিন মজুর লাগতো। সময় লাগত আরো অনেক। লকডাউনের এই সময় দিনমজুরদেও বা ক্ষেত মজুরদের পাওয়া যাচ্ছে না। আবার যা পাওয়া যাচ্ছে তার মূল্য অধিক।

পাশের জমির মালিক ইমরান মোল্লা বলেন, ক্ষেত মজুরের খরচ, বীজ ও সেচ এবং সারের খরচসহ সকল খরচ করে হাটে ধানের যে দাম পাওয়া যায়, তাতে আমাদের এবার লোকসানে পরতে হবে। এই মেশিন দিয়ে বিনাখরচে ধান কাঁটতে পারলে আমাদের লোকসান হবে না।

বর্গাচাষী আলাল মোল্লা বলেন, কাঁচি দিয়ে ধান কাটতে গেলে যেমন সময় ও পরিশ্রম লাগে কিন্তু মেশিন দিয়ে ধান কাটতে গেলে আপনার সেই সময় বা পরিশ্রম লাগবে না।

খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ বলেন, আমাদের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। কৃষকরা লাভাবন হলে আমাদের অর্থনীতি ভাল থাকবে। এ কারণেই আমরা প্রতি বছরের ন্যায় এ বছরও ধান কাঁটার কর্মসূচি গ্রহণ করেছি।

এ সময় মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন বলেন, প্রতি বছরই খুলনায় আমন ও বোরো ধানের বাম্পার ফলন হয়। কিন্তু গত দুই বছর ধরে কৃষকরা এই ফসল ঘরে তুলতে বিপাকে পড়ছেন। লকডাউনের কারণে ক্ষেতমজুর পাওয়া যাচ্ছে না। বৈশাখ মাসে যে কোন সময় কাল বৈশাখি ঝড় আঘাত আনলে এই ফসল মাঠেই নষ্ট হবে। এ কারণেই আমরা কৃষকদের পাশে দাঁড়িয়েছি। কারন কৃষক বাঁচলে, আমরা বাঁচব। এটা বর্তমান যুবলীগের নেতৃত্বের যে মানবিক কার্যক্রম তার অংশ হিসেবে খুলনায় আমরা বাস্তবায়ন করছি। খুলনা জেলার যে সকল উপজেলায় ধান তুলতে কৃষকদের সমস্যা হচ্ছে সেই সকল স্থানে আমরা এই মেশিন দান করব। শুধু মেশিন দান করবই না আমরা এর পরিচালনার খরচও আমরা বহন করব। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশনায় এবং প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক, বঙ্গবন্ধুর ভ্রাতুষপুত্র শেখ সোহেলের সহযোদিতায় আমরা এই কার্যক্রম পরিচালনা করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, কৃষক শিবপদ রায়, হাবিবুর রহমান, দিকন, সাদ, যুবলীগ নেতা অভিজিৎ চক্রবর্ত দেবু, মসিউর রহমান সুমন, অভিজিৎ পাল, সোহেল বিশ^াস, আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হিরা, জহির আব্বাস, মাহামুদুল হাসান রাজেস, মুক্তাদুল ইসলাম সোহাগ, জামিল আহমেদ সোহাগ, সাগর মজুমদার, রবিউল ইসলাম রবি, রিপন, মোঃ রাসেল, রাহুল প্রমূখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 27, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অভয়নগরে শতাধিক লিটার বাংলা মদসহ বিক্রেতা আটক
Next Article মোংলায় ছেলের হাতে মা খুন : ছেলে-পুত্রবধূ আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

যেভাবে রোজা রাখতেন প্রিয়নবী (সা.)

By Correspondent 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের উপর বহুমাত্রিক আঘাত, বিপাকে প্রাণীকুল

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় জলাবদ্ধতার কারণ ও নিরসনে করণীয়

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

By Staff Reporter 19 hours ago
জাতীয়

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ : খ‌লিলুর রহমান

By Staff Reporter 19 hours ago
জাতীয়

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি : ইইউ

By Staff Reporter 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?