By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় যুবদল নেতা খুন, কলেজ ছাত্র জখম
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় যুবদল নেতা খুন, কলেজ ছাত্র জখম
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় যুবদল নেতা খুন, কলেজ ছাত্র জখম

Last updated: 2025/01/20 at 10:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : নগরীর খুলনা সদর থানাধীন ২১ নাম্বার ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মানিক হাওলাদার (৩৫) সোমবার দুপুরে পুরনো রেলস্টেশন এলাকায় সন্ত্রাসীদের ধাঁরালো অস্ত্রাঘাতে নিহত হয়েছেন। নৃশংসতার সাথে জড়িত থাকার অভিযোগে স্থানীয় জনগন সাজ্জাদ নামে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। হত্যাকাণ্ডের পর ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অন্যদিকে, সন্ধ্যায় একই থানা এলাকায় সন্ত্রাসীরা নওফেল (১৭) নামে এক কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে।
নিহত মানিক হওলাদার পুরাতন রেল স্টেশন রোড এলাকার বাসিন্দা জনৈক মনসুর হাওলাদারের ছেলে। দুপুর সাড়ে ১২ টার পরে মানিক তার আবাসস্থল সংলগ্ন রেলওয়ে মসজিদের পেছনে অবস্থান করছিলেন। তখন পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার সাজ্জাদ (৩৫), মেহেদী (৩০) এবং লালু (৩০) তার ওপর হামলে পড়ে। তারা মানিকের বুকের মাঝখানে ও পেটের বাম সাইডে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানকার সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বিকেল চার টার দিকে তার মৃত্যু হয়। কেএমপি’র এক গোয়েন্দা কর্মকর্তা এসব তথ্য জানান।
তিনি দৈনিক জন্মভূমিকে বলেন, মানিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সংগঠনটির ওই ওয়ার্ডের এক নেতার নেতৃত্বে ৪/৫ টি মোটর সাইকেল যোগে বিক্ষুব্ধরা লাঠি-সোটা নিয়ে বড়বাজার এলাকায় মহড়া দিয়েছেন।
খুলনা সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) শাহজাহান আহমেদ দৈনিক জন্মভুমিকে বলেন, নিহত মানিকের মরদেহ ময়না তদন্তের অপেক্ষায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার ও ঘাতকদের ব্যবহৃত ধাঁরালো অস্ত্র উদ্ধারের জন্য অভিযান চলছে।
এদিকে, গোয়েন্দা সূত্রে জানা গেছে- এক বন্ধুর সাথে মেলা-মেশাকে কেন্দ্র করে বিরোধের জেরে সন্ধ্যা ৬ টার দিকে আজমখান কমার্স কলেজের মধ্যে জাকারিয়া(২০) এবং ঝলক সিয়াম (২১)সহ ৮/১০ জন সন্ত্রাসী সরকারি সুন্দরবন কলেজের ছাত্র নওফেলকে চাপাতি দিয়ে কোপাতে শুরু করে। তাদের ধাঁরালো অস্ত্রাঘাতে ভিকটিমের বাম হাতের একটি আঙ্গুল কেটে পড়ে যায়। বাম হাটু রক্তাক্ত জখম হয়। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি সেখানকার সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি, কেউ গ্রেফতারও হয়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শরণখোলায় হোলি কুরআন অ্যাওয়ার্ড ও হিফজুল কুরআন প্রতিযোগীতা
Next Article নারী ও শিশুর জীবনে জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 22 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?