By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় রায়পাড়া বাইপাস সড়ক ও ড্রেনেজ কাজ পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় রায়পাড়া বাইপাস সড়ক ও ড্রেনেজ কাজ পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক
খুলনাজেলার খবরমহানগর

খুলনায় রায়পাড়া বাইপাস সড়ক ও ড্রেনেজ কাজ পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক

Last updated: 2026/03/24 at 10:51 PM
Nayon Islam 3 weeks ago
Share
SHARE

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লবণচরা রায়পাড়া থেকে বাইপাস সড়ক পর্যন্ত চলমান রাস্তা ও নির্মাণাধীন ড্রেনেজ ব্যবস্থার কাজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে বাইপাস সড়ক থেকে রায়পাড়া পর্যন্ত এলাকায় উন্নয়ন কাজের অগ্রগতি ঘুরে দেখেন। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন।

এসময়ের এলাকাবাসী ড্রেনেজ নির্মাণ কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তারা জানান, স্থানীয় কিছু ব্যক্তি রাস্তা ও ড্রেনের জায়গা দখল করে উন্নয়নমূলক কাজে বাধা সৃষ্টি করছে। অভিযোগের বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখার জন্য প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া এলাকাবাসী রায়পাড়া রাস্তা থেকে মুক্তার হোসেন বাই লেনসমূহে যাতায়াতের সুবিধার্থে পাঁচটি কালভার্ট নির্মাণের দাবি জানান।

স্থানীয়দের পক্ষ থেকে আরও জানানো হয়, দক্ষিণ লবণচরার মাথাভাঙ্গা, পুঠিমারী ও রায়পাড়া এলাকায় দ্রুত জনবসতি বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলের মানুষ প্রতিদিন বাইপাস সড়ক অতিক্রম করে টুটপাড়া মহিরবাড়ি খালপাড় হয়ে কবরস্থানসহ নগরীর বিভিন্ন গন্তব্যে যাতায়াত করে। তবে বাইপাস সড়ক অতিক্রম করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং প্রতিবছর অনেক মানুষ সড়ক দুর্ঘটনার শিকার হচ্ছেন।

এ কারণে এলাকাবাসী রায়পাড়া থেকে মহিরবাড়ি খালপাড় পর্যন্ত নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে বাইপাস সড়কের নিচ দিয়ে একটি আন্ডারগ্রাউন্ড বাইপাস বা আন্ডারপাস নির্মাণের দাবি জানান। তাদের মতে, এতে রায়পাড়া থেকে টুটপাড়া কবরস্থান পর্যন্ত যাতায়াত সহজ ও নিরাপদ হবে এবং দুর্ঘটনার ঝুঁকিও কমবে।

পরিদর্শনকালে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Nayon Islam March 24, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উপকূলে ‌শ্রমেই হারিয়ে যাচ্ছে শিশুদের ভবিষ্যৎ
Next Article ইরান যুদ্ধ চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ!
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা সরাসরি আলোচনা করছেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

সরকার জরুরি ভিত্তিতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে– কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

সরকার জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে–মাওলানা আবুল কালাম আজাদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু, এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাড়ালো ১০ এ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?