By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন

Last updated: 2024/06/10 at 4:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্যবিবরণ : আসন্ন পবিত্র ইদ-উল-আযহা উপলক্ষ্যে আজ সোমবার থেকে খুলনার জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুরহাট উদ্বোধন করা হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক দুপুরে এই হাটের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, এই পশুরহাট দক্ষিণাঞ্চলসহ খুলনা মহানগরীর মধ্যে একটি ঐতিহ্যবাহী হাট। সকলের সহযোগিতায় দীর্ঘ দিন ধরে এই হাটটি পরিচালনা করে আসছেন। হাট পরিচালনায় এই অঞ্চলের জনপ্রতিনিধিরা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে আসছেন। সড়কপথের পাশাপাশি নৌপথেও এখানে পশু আনার সুবিধা রয়েছে। কেসিসি এলাকায় যেখানে-সেখানে অনুমোদনবিহীন কোরবানির পশুরহাট পরিচালনা করা যাবে না। এবারের হাটে সার্বক্ষণিক সিসি ক্যামেরা, জাল টাকা শনাক্তকরণ মেশিন, কন্ট্রোল রুম, মেডিকেল টিমসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রয়েছে। হাট পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাইকে হাসিল আদায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সরকারের নির্ধারিত ট্যাক্সের বর্হিভূত কোন টাকা এই হাট থেকে আদায় করা যাবে না।

খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক ও কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) সানজিদা বেগম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

খুলনা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও হাট পরিচালনা কমিটির আহবায়ক এস এম রফিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, উপপুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম, অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, কেসিসির বাজার স্থায়ী কমিটির সভাপতি শেখ হাসান ইফতেখার চালু, প্যানেল মেয়র এসএম খুরশিদ আহম্মেদ টোনা, এ্যাডভোকেট মেমরী সুফিয়া রহমান শুনু, হাট পরিচলনা কমিটির যুগ্ম আহবায়ক মোঃ আমিনুল ইসলাম মুন্নাসহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষতি নারী আসনের কাউন্সিলর, কেসিসির বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্বামীর জিহব্বা কামড়ে ছিড়ে নিলো স্ত্রী
Next Article চিতলমারীতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 11 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 13 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?