By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে চিত্রাঙ্কন ক্যাম্প
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনায় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে চিত্রাঙ্কন ক্যাম্প
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে চিত্রাঙ্কন ক্যাম্প

Last updated: 2023/12/03 at 5:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ স্লোগানে খুলনায় অনুষ্ঠিত হয়েছে সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে চিত্রাঙ্কণ ক্যাম্প। বরিশাল, ময়মনসিংহের পর গতকাল শনিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এ চিত্রাঙ্কণ ক্যাম্প অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের ৪০ জন চিত্রশিল্পী এই প্রতিবাদী ক্যাম্পে অংশগ্রহণ করেন।

সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের খুলনা বিভাগের সদস্য সচিব আবুল কালাম শামছুদ্দিন বলেন, বাংলাদেশ তৃতীয় বিশ্বের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর থেকেই সাম্রাজ্যবাদী শক্তির লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সাম্রাাজ্যবাদের প্রত্যক্ষ মদদে দেশে বিনষ্ট হচ্ছে অসাম্প্রদায়িকতা, উত্থান হচ্ছে মৌলবাদের, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত চিন্তার বিকাশ। এমনকি গণতান্ত্রিক প্রক্রিয়াও বাধাগ্রস্ত করতে হচ্ছে নগ্ন হস্তক্ষেপ।

দেশের এমন ক্রান্তি লগ্নে চিত্রশিল্পীদের সৃজনশীল রং-তুলি আর ক্যানভাস হয়ে ওঠে প্রতিবাদের ভাষা। কয়েক ঘণ্টা প্ররিশ্রমে সাদা ক্যানভাসগুলোতে  শিল্পীরা ফুটিয়ে তোলেন দেশ মাতৃকার ওপর অশুভ শক্তি, আগ্রাসনের চিত্র।

খুলনা বিভাগের সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের আহবায়ক নিহার রঞ্জন সিংহ বলেন, শিল্প সার্বজনিন। শিল্পের নেই কোনো ভৌগলিক সীমানা। তাই সাম্রাজ্যবাদী শক্তির দ্বারা সারা বিশ্বের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির দাবিও ফুটে ওঠে শিল্পীদের প্রতিবাদী চিত্রকর্মে ।

প্রতিবাদী শিল্পকর্মের এ আয়োজন খুলনার পর অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। ঢাকাতে দেশের সবজায়গার আঁকা ছবি প্রদর্শিত হবে জনসাধারণের জন্য।

এদিকে, রংতুলি আর ক্যানভাসের এই প্রতিবাদী আয়োজনে শিশুদের জন্যও ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আর জনসাধারণকে সামরাজ্যবাদ বিরোধী প্রতিবাদে সামিল করতে ছিল ৩০ ফুট ক্যানভাসে গণচিত্রাঙ্কনের আয়োজন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, খুলনা জেলা স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র দেবজ্যোতি চক্রবর্তী ওম।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রশি দিয়ে খেলতে গিয়ে গলায় ফাঁস আটকে শিশুর মৃত্যু
Next Article খুলনা-৪ আসনে ইসলামী ঐক্যজোটের প্রার্থীর মতবিনিময় সভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?