
জন্মভূমি রিপোর্ট : ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। সুস্থ থাকতে হলে নিয়মিত আমাদের সবার ফল খাওয়া উচিৎ। খাদ্য তালিকায় দেশীয় ফল সংযোজন খুবই গুরুত্বপূর্ণ। দেশীয় ফল বৃদ্ধির লক্ষে সবার উচিৎ হবে বাড়ির আনাচে-কানাচে ফলজ গাছ রোপন করা। আমাদের দেশে যে সব ফল উৎপাদন হয় তা প্রক্রিয়াজাত করে বিদেশে রফতানি করা যেতে পারে। এসব কথা বলেন সিনিয়র সিটিজেনদের জন্য ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা ।
বুধবার বিকাল সাড়ে ৪টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে ও শিল্পকলা একাডেমি খুলনার সহযোগিতায় সিনিয়র সিটিজেনদের জন্য ফল উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন গুণীজন স্মৃতি পরিষদের সভাপতি আইনজীবী শামীমা সুলতানা শীলু। সাংস্কৃতিক পর্বে সভাপতিত্ব করেন গোপী কিষণ মুন্ধড়া। সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমির কালচার অফিসার সুজিত কুমার সাহা ও মাসুদ মাহামুদ।
বক্তৃতা করেন খুলনা সরকারি আযম খান কমার্স কলেজের অধ্যক্ষ কার্তিক চন্দ্র মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, বীর মুক্তিযোদ্ধা আফম মহসিন, বীর মুক্তিযোদ্ধা পরিমল কুমার দাস, প্রফেসর এম আবুল বাশার মোল্লা, মহিলা অধিদপ্তরের উপ পরিচালক হাসনা হেনা, মোঃ আবু ছাইদ, আইনজীবী মোমিনুল ইসলাম ও মহেন্দ্রনাথ সেন।