By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা শুরু

Last updated: 2023/07/27 at 6:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : খুলনায় আজ বৃহস্পতিবার থেকে শুরু হলো বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও ১৫ দিনব্যাপী বৃক্ষমেলা। এ উপলক্ষ্যে বিকালে সার্কিট হাউজ মাঠে মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। খুলনা জেলা প্রশাসন ও সুন্দরবন পশ্চিম বন বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই নিজে গাছ লাগাতে হবে অন্যকে গাছ লাগাতে উৎসাহ দিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অপরিসীম। মানুষের বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার প্রয়োজনীয়তা রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সবাইকে গাছ লাগানোর প্রতি উৎসাহিত করার জন্য সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন এবং সুন্দরবন থেকে গাছকাটা বন্ধ করেছিলেন। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রকৃতি-পরিবেশসহ সকল কিছু রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর একটি দেশ উপহার দিতে চেষ্টা করে যাচ্ছেন। সুন্দরবনের ঐতিহ্য ফিরিয়ে আনতে জাতীয় স্বার্থে বন ও মৎস্য সম্পদ রক্ষা করার জন্য সংশ্লিষ্টদের নিদের্শনা দেন সিটি মেয়র।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল, জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, বন সংরক্ষক মিহির কুমার দো, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর আহমদ, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ। খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন নার্সারী মালিক সমিতির সভাপতি এসএম বদরুল আলম রয়েল।
এর আগে মেয়রের নেতৃত্বে খুলনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

বৃক্ষমেলায় বিভিন্ন ধরণের ৬১ টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তিশাকে ভালোবেসে রাজকে কথা শোনালেন পরীমণি!
Next Article তেরখাদায় মোবাইল কোর্টের অভিযান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?