By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার এডিশনাল এসপি লাবণীর ঝুলন্ত ও মাগুরার কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনার এডিশনাল এসপি লাবণীর ঝুলন্ত ও মাগুরার কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ
জাতীয়

খুলনার এডিশনাল এসপি লাবণীর ঝুলন্ত ও মাগুরার কনস্টেবলের গুলিবিদ্ধ মরদেহ

Last updated: 2022/07/21 at 8:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE
জন্মভূমি রিপোর্ট
মাগুরায় খুলনা মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) লাবণী আক্তারের গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত ও তার সাবেক দেহরক্ষী কনস্টেবল মাহমুদুল হাসানের (২৩) মাথায় গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২০ জুলাই) দিনগত রাত ১১টার দিকে মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নানা বাড়ি থেকে এডিশনাল এসপির মরদেহ উদ্ধার করা হয়।

বিসিএস ৩০ ব্যাচের লাবণী খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের এডিসি হিসেবে কর্মরত ছিলেন। দুইদিন আগে ছুটিতে মাগুরায় আসেন তিনি। তার স্বামী তারেক আবদুল্লাহ বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে এখন ভারতে চিকিৎসাধীন।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, রাতে নানার বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন লাবণী। টের পেয়ে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আর বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে মাহমুদুল হাসানের মরদেহ পাওয়া যায় মাগুরা পুলিশ লাইন্স ব্যারাকের ছাদে। পুলিশের ধারণা, তিনি নিজের সরকারি অস্ত্র দিয়ে গুলি করে আত্মহত্যা করেছেন। মাহমুদুল হাসানের বাড়ি কুষ্টিয়া জেলার দৌলতপুরে। তিনি দেড় মাস আগে বদলি হয়ে মাগুরা আসেন। তার আগে তিনি খুলনায় এডিশনাল এসপি লাবণী আক্তারের দেহরক্ষী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কামরুল হাসান।

তিনি জানান, ভোরে ডিউটি শেষ করে মাহমুদুল হাসান পুলিশ লাইনে ব্যারাকে ফিরে যান। এরপর কোনো এক সময় তিনি ব্যারাকের ছাদে উঠে নিজের নামে ইস্যু করা শটগান দিয়ে মাথায় গুলি করে আত্মহত্যা করেন বলে শুনেছি। তবে তারা আত্মহত্যা করেছেন, নাকি তাদের হত্যা করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

দু’জনের মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 21, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচি
Next Article রামপালে ভূমিহীন ও গৃহহীনরা পেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 12 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বিরোধীদলীয় নেতার দাবি অসত্য, তারা চাইলেই ওয়াকআউট করতে পারেন

By Tanvir 12 hours ago
জাতীয়

সংসদে ইতিহাস : ৫৩ বছরে প্রথম ট্রেজারি বেঞ্চের মুলতবি প্রস্তাব গ্রহণ

By Tanvir 12 hours ago
জাতীয়

রাজনৈতিক হয়রানিমূলক ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

By Tanvir 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?