By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনার চা‌ষিরা বোরো আ‌বাদের উৎপাদন খরচ নিয়ে চি‌ন্তিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনার চা‌ষিরা বোরো আ‌বাদের উৎপাদন খরচ নিয়ে চি‌ন্তিত
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার চা‌ষিরা বোরো আ‌বাদের উৎপাদন খরচ নিয়ে চি‌ন্তিত

Last updated: 2023/01/05 at 10:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আমন ধান ঘরে তোলা এখনও শেষ হয়‌নি। অনাবৃ‌ষ্টি‌-অ‌তিবৃ‌ষ্টির পাশাপা‌শি ডিজেল-সা‌র-শ্রমিকের মজুরি বৃ‌দ্ধিতে এবার আমন চা‌ষে বেগ পে‌তে হ‌য়ে‌ছে খুলনার চা‌ষি‌দের। ই‌তোম‌ধ্যে চা‌ষিরা বো‌রো আবা‌দে নে‌মে‌ছেন। কেউ বীজতলা প্রস্তুত কর‌ছে। আবার কেউ জ‌মি‌তে চারা রোপ‌নের কাজ সম্পন্ন ক‌রে‌ছে। কৃষক‌দের বো‌রো আবা‌দে আগ্রহ বাড়‌লেও ডি‌জেল-বীজ-সার-শ্রমি‌কের মজুরি বৃ‌দ্ধি‌তে উৎপাদন খরচ জোগা‌ড়ে হিম‌সিম খে‌তে হ‌চ্ছে। পুরো মৌসুমের খরচ নিয়ে চিন্তিত তারা।

স‌রেজ‌মিন কয়রা উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের হেতেলখালী বি‌লে যে‌য়ে দেখা যায়, ৪/৫ জন কৃষক এ বছর প্রথম বো‌রো আবা‌দের জন্য জ‌মি‌ প্রস্তুত কর‌ছে। তা‌রা ১৫/২০ দিন পূ‌র্বে বীজতলায় বীজ বপন ক‌রে‌ন। কথা হয় চা‌ষি জিএম ইসমাঈল হো‌সে‌নের সা‌থে।

তি‌নি ব‌লেন, আমাদের ১৬ বিঘা জ‌মি র‌য়ে‌ছে। অনাবৃ‌ষ্টির প‌রে অ‌তিবৃ‌ষ্টি‌তে আমন খুব বে‌শি ভা‌লো হয়‌নি। বিঘা প্রতি ১০/১২ মণ আমন ধান পে‌য়ে‌ছি। গত বছর পা‌শের বি‌লে বো‌রো ধান ভা‌লো হ‌য়ে‌ছিল। এবার তিন লাখ টাকা ব‌্যয়ে বো‌রিং মে‌শিন ব‌সি‌য়ে প্রথম বো‌রো চা‌ষ কর‌তে‌ছি। মে‌শিনের পা‌নি দি‌য়ে একশ’ বিঘা জ‌মি‌তে বোরা চাষ করা যা‌বে। সি‌কি (চার ভা‌গের এক ভাগ) ধান আমা‌কে দি‌বেন এই শ‌র্তে অন্যদেরও পা‌নি দি‌চ্ছি।

 

সেখা‌নে কথা হয় ৬ কি‌লো‌মিটার দূ‌রবর্তী জয়পুর গ্রা‌ম থে‌কে আসা র‌বিউল ইসলা‌মের সা‌থে। তি‌নি ব‌লেন, আমা‌দের এলাকায় নোনা পা‌নি থাকায় ধান হয় না। এজন্য এই বি‌লে ২০ হাজার টাকা হা‌রি‌তে (বর্গা) ৫ বিঘা জ‌মি নি‌য়ে ‌বো‌রো চাষ কর‌তে‌ছি।

তি‌নি ব‌লেন, এম‌নি‌তেই উৎপাদন খরচ জোগাড় কর‌তে হিম‌সিত খে‌তে হ‌বে। হাই‌ব্রিডে খরচ ও ঝুঁকি আরও বে‌শি। কৃ‌ষি অ‌ফি‌সের কোন সহ‌যোগীতা পাইনা। এজন‌্য মাত্র এক বিঘা জ‌মি‌তে হাই‌ব্রিড ধান আর বা‌কি চার বিঘায় উফ‌সি জা‌তের ধান লাগা‌বো।

একই উপ‌জেলার প‌শ্চিম মহারাজপুর বি‌লের চা‌ষি নূর ইসলাম জানান, ১৬ টাকার সার এখন ২৫ টাকায় কিন‌তে হ‌চ্ছে। এক বিঘা জ‌মি‌তে পা‌নির জন্য খরচ দি‌তে হ‌চ্ছে চার হাজার টাকা।সব‌মি‌লে বিঘা প্রতি ১৪/১৫ হাজার টাকা খরচ হ‌বে। উৎপাদন খরচ জোগাড় কর‌তে হিম‌সিম খে‌তে হ‌চ্ছে।

মহারাজপুর ইউ‌নিয়‌নের গ্রাজুয়েট গ্রা‌মের এয়াকুব আলী ব‌লেন, ক‌য়েকবছর ধ‌রে এক বিঘা জ‌মি‌তে বোরো ধান চাষ ক‌রি। ফলন স‌ন্তোষজনক হয়। এবার কৃ‌ষি অ‌ফিস থে‌কে চার কে‌জি বীজ ও সার পে‌য়ে‌ছি। জ‌মি‌তে ধান রোপন শেষ হ‌য়ে‌ছে।

খুলনা কৃ‌ষি সম্প্রসারণ দপ্তর সূ‌ত্রে জানা যায়, গত অর্থবছ‌রে ৬২ হাজার ৭৩০ হেক্টর জ‌মি‌তে বো‌রো চা‌ষ এবং ২ লাখ ৭৯ হাজার ৩৮২ মে‌ট্রিক টন চাল উৎপাদন হয়। তন্মা‌ধ্যে ৩৯০৫৫ হেক্টর জ‌মি‌তে হাই‌ব্রিড ও ২৩৬৭৫ হেক্টর জ‌মি‌তে উফ‌সি জাত চাষ করা হয়। হেক্টর প্রতি হাই‌ব্রিড ধা‌নের গড় উৎপাদন হয় ৪ দশ‌মিক ৮৫ মে‌ট্রিক টন আর উফ‌সি জা‌তের গড় উৎপাদন হয় ৩ দশ‌মিক ৮০ মে‌ট্রিক টন। ২০২০-২১ অর্থ বছ‌রে ৬০ হাজার ১৫০ হেক্টর জ‌মি‌তে চাষ এবং ২ ল‌াখ ৭০ হাজার ৭০৮ মে‌ট্রিক টন চাল উৎপাদন হয়। এ বছর ৬২ হাজার ৮০০ হেক্টর জ‌মি‌তে চাষাবা‌দের লক্ষ‌্যমাত্রা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। তন্মাধ্যে ৩৯ হাজার হেক্টর জ‌মি‌তে হাই‌ব্রিড ও ২৩ হাজার ৮০০ হেক্টর জ‌মি‌তে উফ‌সি জাত। খুলনার নয় উপ‌জেলার ম‌ধ্যে সব‌চে‌য়ে বে‌শি ২২ হাজার ১৫ হেক্টর জ‌মি‌তে চা‌ষের লক্ষ‌্যমাত্রা নির্ধারণ করা হ‌য়ে‌ছে ডুমু‌রিয়ায়। আর সব‌চে‌য়ে কম ২১৫ হেক্টর দা‌কো‌পে। ২২ হাজার চা‌ষি‌কে হাই‌ব্রিড বীজ এবং ১৫ হাজার চা‌ষি‌কে উফ‌সি বীজ ও সার দেয়া প্রণোদনা দেয়া হ‌য়ে‌ছে।

 

কয়রা উপ‌জেলার অ‌তি‌রিক্ত কৃ‌ষি কর্মকর্তা অসিম কুমার দাস ব‌লেন, সরকা‌রি প্রণোদনা পে‌য়ে ও নি‌জে‌দের প্রয়োজ‌নে চা‌ষি‌দের আগ্রহ বে‌ড়েছে। ই‌তোম‌ধ্যে ৩৫ হেক্টর জ‌মি‌তে চাষ সম্পন্ন হ‌য়ে‌ছে।

রূপসা উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা মোঃ ফ‌রিদুজ্জামান ব‌লেন, ৩৪০ হেক্টর জ‌মি‌তে বীজতলা করা হ‌য়ে‌ছে। এ বছ‌র লক্ষ‌্যমাত্রার চে‌য়ে বে‌শি জ‌মি‌তে আবাদ হ‌বে ব‌লে আশা কর‌ছি। ই‌তোম‌ধ্যে ১০/১২ শতাংশ জ‌মি‌তে চারা রোপন করা হ‌য়ে‌ছে।

ডুমু‌রিয়া উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা ‌মোঃ ইনসাদ ইব‌নে আ‌মিন ব‌লেন, ১৩১০ হেক্টর জ‌মি‌তে বীজতলা করা হ‌য়ে‌ছে। প্রায় ৩০০ হেক্টর জ‌মি‌তে চারা রোপন করা হ‌য়ে‌ছে। ১১ হাজার ৫০০ চা‌ষি‌কে প্রণোদনা দেয়া হ‌য়ে‌ছে। আশা কর‌ছি লক্ষ‌্যমাত্রার চে‌য়ে বে‌শি আবাদ হ‌বে।

খুলনা কৃ‌ষি সম্প্রসারণ দপ্ত‌রের অ‌তি‌রিক্ত উপ-প‌রিচালক (শস‌্য) মোসা‌দ্দেক হো‌সেন ব‌লেন, জেলার লক্ষ‌্যমাত্রার ২ শতাংশ জ‌মি‌তে রোপন সম্পন্ন হ‌য়ে‌ছে। লক্ষ‌্যমাত্রার চে‌য়ে বে‌শি জ‌মি‌তে রোপ‌নের মত বীজতলা প্রস্তুত র‌য়ে‌ছে।

খুলনা কৃ‌ষি সম্প্রসারণ অফিসের উপ-প‌রিচালক মোঃ হা‌ফিজু‌র রহমান ব‌লেন, উৎপাদন খরচ যেমন বে‌ড়ে‌ছে, তেম‌নি ধা‌নের দামও বে‌শি হ‌য়ে‌ছে। চা‌ষি‌দের সহায়তায় বীজ ও সার দেয়া হ‌য়ে‌ছে। মাঠ পর্যা‌য়ের কর্মীরা সার্বক্ষ‌ণিক পরামর্শ দি‌য়ে চা‌ষি‌দের পা‌শে থাক‌ছেন। আশা কর‌ছি আমা‌দের লক্ষ‌্যমাত্রার চে‌য়ে বে‌শি জমি‌তে বোরো চাষ হ‌বে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দিঘলিয়ায় প্রধানমন্ত্রীর আগমণ ঘিরে উৎসবের আমেজ
Next Article বাগেরহাট আঞ্চলিক পার্সপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালকের বদলী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 7 hours ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?