By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার বাজারে আগাম জাতের তরমুজ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনার বাজারে আগাম জাতের তরমুজ
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাজারে আগাম জাতের তরমুজ

Last updated: 2023/03/19 at 1:24 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মোঃ এজাজ আলী : চৈত্রের শুরুতে খুলনার বাজারে দেখা মিলছে আগাম জাতের তরমুজ। ভ্যাপসা গরমে তৃষ্ণা মেটানো ও শরীরে প্রশান্তি দিতে এ ফলটির বেশ চাহিদা রয়েছে ক্রেতাদের কাছে। ফলটি আগাম আসায় দামও ক্রেতাদের নাগালের বাইরে। খুলনা বিভাগের প্রধান ফলের পাইকারি বাজার কদমতলায় গিয়ে দেখা গেছে মূল সিজনের মতো তরমুজের দেখা মিলছে আড়ৎগুলোতে। কুয়াকাটাসহ বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে করে খুলনার বাজারে এ আগাম জাতের তরমুজ আসছে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা। ফলব্যবসায়ীরা আরো জানিয়েছেন, গরমকালের তরমুজ এখনো আসেনি। ৩৫ থেকে ৪০ দিনের মধ্যে সেগুলো চলে আসবে। এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো আগাম জাতের তরমুজ। বাজারে আগাম জাতের তরমুজ উঠেছে মোকামের সঙ্গে সামঞ্জস্য রেখে অল্প লাভে বিক্রি করা হচ্ছে। তবে এখন যে দামে বিক্রি হচ্ছে গ্রীষ্মকাল এল এর দাম আরো কমবে। জানা গেছে, বাজারে যেসব আগাম জাতের তরমুজ পাওয়া যাচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিগ ফেমেলি ও রয়্যাল ফ্যামিলি, বালি, ব্লাক সুইট, কালা, কালো ব্লাকবেরি, বাংলালিংক, গ্রামীন, ব্লাক লায়ন, আনারকলি, চায়না-২, এশিয়ান -২। গতকাল সকালে নগরীর ইসলামপুর রোডের ফল বিক্রেতা রুহুল আমিন জানান, আগাম জাতের এসব তরমুজ কোনটাই খুলনায় চাষ হয়নি। এগুলেঅ সাগরকন্যা কৃুয়াকাটাসহ অন্য বেশ কিছু এলাকা থেকে আনা হয়েছে। বাজারে এগুলোর চাহিদা রয়েছে। প্রতি কেজি তরমুজ ৫০ টাকা, পেয়ারা ৬০ টাকা, কলা ৬০ টাকা ও ডাবকুল ৫০ টাকায় বিক্রি করছেন। অপর ফল ব্যবসায়ী মানজু বলেন, এখন আগাম জাতের যেসব তরমুজ দেখা যাচ্ছে এগুলো খুলনায় চাষ হয়না। দেশের অন্যান্য অঞ্চল থেকে এগুলো খুলনায় এসেছে। গত তিনদিন আগে আমি এসব আগাম জাতের তরমুজ এনেছি। ভ্যানে ভ্রাম্যমান তরমুজ বিক্রেতা আমিন বলেন, প্রতি কেজি তরমুজ প্রথম দিকে ৬০ টাকা করে বিক্রি করেছি এখন ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি করছি। দাম একটু বেশি হলেও সিজনের তরমুজ বাজারে আসলে দাম কমে যাবে। রবিন নামে এক ক্রেতা বলেন, বাজারে প্রথম তরমুজ উঠেছে যা দেখে ভলো লাগছে। কালো ডোরাকাটা তরমুজ সকলের দৃষ্টি কাড়ছে। তবু দামের কথা চিন্তা না করে কিনে ফেললাম।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অদূর ভবিষ্যতে নগরীতে আর ছিন্নমূল বা পথশিশু থাকবে না : সিটি মেয়র
Next Article যশোরে দেশি অস্ত্রসহ আটক দুই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 12 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?