By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনার সালাম জুট মিলের অগ্নিকান্ড রহস্যজনক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনার সালাম জুট মিলের অগ্নিকান্ড রহস্যজনক
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার সালাম জুট মিলের অগ্নিকান্ড রহস্যজনক

Last updated: 2024/04/04 at 7:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তদন্তে জেলা প্রশাসনের ৯ সদস্যের কমিটি

জন্মভূমি রিপোর্ট : খুলনার রূপসায় বেসরকারি সালাম জুট মিলে অগ্নিকাণ্ডের উৎস নিয়ে তিন ধরনের বক্তব্য পাওয়া গেছে। তাতে অগ্নিকাণ্ডের কারণ নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়। রহস্যজনক এ অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অগ্নিকাণ্ডের সূত্র সম্পর্কে তিন ধরনের বক্তব্য পেয়েছে পুলিশ। জানতে চাইলে রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর বলেন, কর্তৃপক্ষ বলছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মিলের স্টাফরা বলছে, তিন নম্বর গুদাম থেকে আগুন লেগেছে। আবার অন্য শ্রমিক-কর্মচারীরা বলছে, ওয়েভ মেশিন থেকে আগুনের সূত্রপাত। আসলে কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। তিনি জানান, পুলিশের পক্ষ থেকে কোনো তদন্ত কমিটি হবে না। জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে পুলিশ সহযোগিতা করবে।
খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা মো. আব্দুল কাদের বলেন, গতকাল বুধবার বিকেলে রূপসায় বেসরকারি সালাম জুট মিলের পাটকলে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যায়। ফায়ার সার্ভিসের ১৪টি এবং নৌবাহিনীর দুটি ইউনিট আগুন নেভানোর কাজে অংশ নেয়। ভোরে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
জানতে চাইলে জুট মিলের মালিক এম এম এ সালাম বলেন, আগুনে প্রায় ৭৫০ টন রপ্তানি উপযোগী পাটজাত পণ্য, প্রায় ৩৫ হাজার মণ কাঁচা পাট এবং মিলের যন্ত্রপাতি পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ১২৫ কোটি টাকা। তবে কন্টিনেন্টাল ইনস্যুরেন্সে তাঁর ৫০ কোটি টাকার ইনস্যুরেন্স করা ছিল বলে জানান তিনি।
প্রতিষ্ঠানের ম্যানেজার বশির আহম্মেদ বলেন, তিন নম্বর গুদামের একটি মেশিনে যান্ত্রিক ত্রুটির কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূচনা হয়। অল্প সময়ের মধ্যে দুই এবং এক নম্বর গুদামেও আগুন ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (খুলনা) ফারুক হোসেন শিকদার বলেন, ওই প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থা ছিল না। এ ছাড়া মিলটিতে পানি সরবরাহ ব্যবস্থাসহ অন্যান্য নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি ছিল। যা মিল পরিচালনার ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ মনে হয়েছে।
তদন্ত কমিটি সম্পর্কে ফারুক হোসেন বলেন, ‘সার্বিক বিষয় উল্লেখ করে আমরা দ্রুত রিপোর্ট ঢাকায় পাঠাব। সেখান থেকেই তদন্ত কমিটি দেওয়া হবে। নিয়ন্ত্রণে এলেও বেলা ২টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি। চাপা ছাইয়ের মধ্যে আগুনের ফুলকি দেখা যাচ্ছে। তবে ঝুঁকি নেই। আমরা ডাম্পিংয়ের কাজ করছি।’

স্থানীয় শ্রমিকেরা জানিয়েছেন, শুকনো পাট হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মিলটিতে সুতা ও রপ্তানিযোগ্য পাটজাত পণ্য মজুত ছিল। ২০১২ সালের দিকে সালাম জুট মিলটি চালু হয়। মূলত এখানে পাটের সুতা উৎপাদন করা হতো।
শ্রমিকরা জানায়, মিলটিতে প্রায় ৪০০ শ্রমিক-কর্মচারী কর্মরত রয়েছেন। ঈদের আগে আগুন লাগায় তাদের বেতন-বোনাস নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় দুশ্চিন্তায় রয়েছেন তারা।
এ বিষয়ে রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর জাহান বলেন, ‘আমরা সার্বিক দিক নজরদারিতে রেখেছি। প্রতিনিয়ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের আপডেট জানানো হচ্ছে।’
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে তারা রিপোর্ট দেওয়ার পর সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কয়রায় বাঘ বিধবরা পেলো রমজানের উপহার
Next Article হার্টের ২৩ ধরণের রিংয়ে দাম কমলো
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 33 minutes ago
আন্তর্জাতিক

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

By Staff Reporter 36 minutes ago
আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

By Staff Reporter 39 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনা

ডুমুরিয়ায় কৃষকরা রঙিন বাঁধাকপি- ফুলকপি চাষে সাফল্য

By Correspondent 2 hours ago
খুলনা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?