By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনার ৩৬ আসনে আওয়ামী লীগের ৩৫৫ মনোনয়ন প্রত্যাশী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনার ৩৬ আসনে আওয়ামী লীগের ৩৫৫ মনোনয়ন প্রত্যাশী
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার ৩৬ আসনে আওয়ামী লীগের ৩৫৫ মনোনয়ন প্রত্যাশী

Last updated: 2023/11/23 at 12:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

এম সাইফুল ইসলাম : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ১০ জেলার ৩৬টি আসনে মোট ৩৫৫টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। এর মধ্যে খুলনায় ৪৭, বাগেরহাটে ২০, সাতক্ষীরায় ৪৪, নড়াইলে ২৪, কুষ্টিয়ায় ৩০, মাগুরায় ২৫, যশোরে ৬২, ঝিনাইদহে ৪৫, চুয়াডাঙ্গায় ৩৪, মেহেরপুরে ২৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রাত্যাশীরা।

খুলনা: খুলনার চার আসনে ৪৭ নেতা-কর্মীর মধ্যে খুলনা-১ আসনে বর্তমান এমপি পঞ্চানন বিশ্বাস, সাবেক এমপি ননী গোপাল মন্ডল, সংরক্ষিত এমপি এড. গ্লোরিয়া ঝর্ণা সরকার, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান, কৃষ্ণ রায়, নান্টু রায়, শ্রীমান্ত অধিকারী রাহুল, সনত কুমার বিশ্বাস, সাবেক সচিব প্রশান্ত কুমার রায় ও চালনার পৌর মেয়র অচিন্ত্য কুমার মন্ডল। খুলনা-২ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও বর্তমান এমপি সেখ সালাউদ্দিন জুয়েল। খুলনা-৩ আসনে বর্তমান এমপি ও শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর সদস্য অধ্যাপক রুন ইকবাল বিথার, মহানগর যুব ক্রীড়া সম্পাদক ফারুক হোসেন হিটলু, দৌলতপুর সভাপতি শেখ সৈয়দ আলী শেখ বাদল আহমেদ। খুলনা-৪ আসনে বর্তমান এমপি আব্দুস সালাম মুর্শেদী, জেলা সাধারণ সম্পাদক এড. সুজিত অধিকারী, স্পেন সাধারণ সম্পাদক মো: রিজভী আলম, জেলা সাংগঠনিক সম্পাদক এসএম খালিদীন রশিদী সুকর্ণ, জেলা সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো: শরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, মো: কামরুজ্জামান জামাল, নগর যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমান পলাশ, যুবলীগ নেতা মো. নুর আলম ও সাবেক এডিশনাল আইজিপি মারুফ আহমেদ। খুলনা-৫ আসনে বর্তমান এমপি নারায়ন চন্দ্র চন্দ, জেলা সদস্য মোঃ আজগর বিশ্বাস তারা, জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সদর থানা সভাপতি এড. সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা সরওয়ার, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা অজয় সরকার, জেলা বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি মো মাহবুবুর রহমান ও সাবেক ছাত্রনেতা চৈতালি হালদার। খুলনা-৬ আসনে বর্তমান এমপি মো. আখতারুজ্জামান বাবু, সাবেক এমপি অ্যাড সোহরাব আলী সানা, জেলা যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, কয়রা সভাপতি জিএম মহসিন রেজা, কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, জেলা নেতা শেখ মনিরুল ইসলাম, পাইকগাছা উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইকবাল মন্টু, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মুহাম্মদ শহীদুল্লাহ, কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, সাবেক পাইকগাছা উপজেলা সভাপতি মো: রাশিদুজ্জামান মোড়ল, জেলা নেতা মো. খাইরুল আলম ও এস এম সাইফুল্লাহ আল মামুন।

বাগেরহাট: বাগেরহাটে ২০ নেতা-কর্মীর মধ্যে বাগেরহাট-১ আসনে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বর্তমান এমপি শেখ হেলাল উদ্দিন। বাগেরহাট-২ আসনে বর্তমান এমপি শেখ সারহান নাসের তন্ময়। বাগেরহাট-৩ আসনে বর্তমান এমপি বেগম হাবিবুন নাহার, খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবু হানিফ, ধ্রুব পাল, জেলা সহ-সভাপতি ইদ্রিস আলী ইজারাদার, জেলা সদস্য শেখ আবু সাইদ, ইকবাল লতিফ সোহেল, ব্যারিস্টার ওবায়দুর রহমান ওবায়েদ, সাকিল খাঁন। বাগেরহাট-৪ আসনে বর্তমান এমপি এ্যাড আমিরুল আলম মিলন, মোরেলগঞ্জ পৌর সহ-সভাপতি ও মেয়র এড মনিরুল হক তালুকদার, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো: এ্যাড. শাহ্-ই- আলম বাচ্চু, যুবমহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সারমিন সুলতানা লিলি, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবীর রঞ্জন হালদার, জেলা সহ-সভাপতি ডাঃ মোশাররফ হোসেন, কেন্দ্রীয় জনশক্তি বিষয়ক উপ-কমিটি সদস্য জামিল হোসাইন, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য এইচ এম মিজানুর রহমান জনি, সাবেক জেলা সদস্য আব্দুর রহিম খান।

কুষ্টিয়া: কুষ্টিয়ার ৩০ নেতা-কর্মীর মধ্যে কুষ্টিয়া-১ আসনে বর্তমান এমপি আ ক ম সারোয়ার জাহান বাদশা, সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলার সাবেক সভাপতি ও সাবেক এমপি আফাজ উদ্দিনের তিন ছেলে নাজমুল হুদা, আরিফ আহাম্মেদ এবং এজাজ আহাম্মেদ মামুনসহ ১৪ জন। কুষ্টিয়া-২ আসনে মিরপুর উপজেলা সাধারণ সম্পাদক ও মিরপুর উপজেলা চেয়ারম্যান কামারুল আরেফিন এবং ভেড়ামারা উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠুসহ ৫ নেতা-কর্মী। কুষ্টিয়া-৩ আসনে বর্তমান এমপি মাহবুবউল আলম হানিফ, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক আজগর আলী, সহ-সভাপতি ডা. এ.এফ.এম আমিনুল হক রতন, সহ-সভাপতি লাইলা আরজুমান বানু ও খন্দকার মাহাতাবুল হক জয়সহ মোট ৬ জন। কুষ্টিয়া-৪ আসনে বর্তমান এমপি ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ, সাবেক এমপি আব্দুর রউফ, ব্যারিস্টার তানিয়া আমীর, জেলা সভাপতি সদর উদ্দিন খান, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ হোসেন জাফরসহ ৫ জন।

নড়াইল: নড়াইলে ২৪ নেতা-কর্মীর মধ্যে নড়াইল-১ আসনে বর্তমান এমপি কবিরুল হক মুক্তি ও কাজী সরোয়ার হোসেন। নড়াইল-২ আসনে মাশরাফি বিন মোর্তজা (এমপি), এসএম আসিফুর রহমান বাপ্পি, এ্যাড. সৈয়দ আইয়ুব আলী, প্রকৌশলী লেঃ কমান্ডার (অবঃ) এম এ আব্দুল্লাহ, নিজামউদ্দিন খান নিলু, এ্যাড. মোঃ তরিকুল ইসলাম, মোঃ রাশেদুল বাসার ডলার, পলাশ হাজরা, লায়ন নুর ইসলাম, সৈয়দ ফয়জুল আমির লিটু, মলয় কুমার কুন্ডু, মোঃ হাবিবুর রহমান তাপস, শামীমা সুলতানা, ফারহানা রেজা, কাজী জাহিদুর রহমান, মোহাম্মদ জসিম উদ্দিন কনক, মোহাম্মদ মনির হোসেন, মুন্সি মোঃ নজরুল ইসলাম, বরুন গাঙ্গুলি ইতনা (লোহাগড়া), মুন্সী মোঃ আলাউদ্দিন, ড. কে. এম সালাউদ্দিন, মোঃ হাসানুজ্জামান।

যশোর: যশোরে ৬২ নেতাকর্মীর মধ্যে যশোর-১ আসনে বর্তমান এমপি আফিল উদ্দীন, সাবেক মেয়র আশরাফুল আলম লিটনসহ চারজন। যশোর-২ আসনে বর্তমান এমপি মেজর জেনারেল (অব) ডা. নাসির উদ্দীন, সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা সদস্য মোস্তফা আশীষ ইসলাম, সাবেক এমপি এড. মনিরুল ইসলাম, বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, চৌগাছা উপজেলা সভাপতি এসএম হাবিব, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গিলবার্ট নির্মল বিশ্বাস, জেলা যুব মহিলা লীগের মজনুন নাহার নাজনিন সোনালীসহ ২৮ জন। যশোর-৩ আসনে বতমার্ন এমপি কাজী নাবিল আহমেদ, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু ও জেলা উপদেষ্টা মোবাশ্বের হোসেন বাবু। যশোর-৪ আসনে বর্তমান এমপি রণজিৎ রায়, সাবেক হুইপ অধ্যক্ষ আব্দুল ওহাবসহ সাতজন। যশোর-৫ আসনে বর্তমান এমপি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন, সদর উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা কৃষক লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, মণিরামপুর উপজেলা চেয়ারম্যান নাজমা খানম, সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, জেলা সদস্য হুমায়ুন সাদাব সুলতান, যুবলীগের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জয়দেব কুমার নন্দী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল হাসান বারী এবং মতুয়া সম্প্রদায়ের স্থানীয় নেতা নিতাই বৈরাগী। যশোর-৬ আসনে বর্তমান এমপি শাহীন চাকলাদার, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান এইচএম আমির হোসেন, জেলা পরিষদ সদস্য খন্দকার আব্দুল আজিজ, উপজেলা সাংগঠনিক সম্পাদক বিপুল সিদ্দিকী এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার হোসাইন মোহাম্মদ ইসলাম।

সাতক্ষীরা: সাতক্ষীরার ৪৪ নেতাকর্মীর মধ্যে সাতক্ষীরা-১ আসনে সাবেক এমপি ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, তালা উপজেলা সভাপতি শেখ নুরুল ইসলাম, তালা উপজেলা সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা যুগ্ম-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, কেন্দ্রীয় যুবলীগ নেতা রফিকুল ইসলাম, জেলা সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, জেলা সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, কলারোয়া উপজেলা সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন, কলারোয়া উপজেলা সহ-সভাপতি আমিনুল ইসলাম লালটু, জেলা নেতা অ্যাড. মোহাম্মদ হোসেন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিশ্বজিৎ সাধু, সাবেক ছাত্রলীগ নেতা আহসান কবির টুটুল ও কৃষক লীগ নেতা আফজাল হোসেন। সাতক্ষীরা-২ আসনে জেলা সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি, সহ-সভাপতি ড. কাজী এরতাজা হাসান, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, যুগ্ম-সম্পাদক আ হ ম তারেক উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফাত্তাহ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্না, সদর উপজেলা সাবেক সভাপতি এসএম শওকত হোসেন ও সাবেক সচিব জেলা সহ সভাপতি শেখ শাফী আহম্মেদ। সাতক্ষীরা-৩ আসনে সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ. ফ. ম রুহুল হক, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, নর্দান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, জেলা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহম্মেদ স্বপন, জেলা নেতা আফসার আলী, জেলা নেতা রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা ও ছাত্রলীগ নেতা খালিদ হাসান নয়ন। সাতক্ষীরা-৪ আসনে জেলা উপদেষ্টা মাকসুদা খানম মেধা, সাংগঠনিক সম্পাদক শফিউল আযম লেলিন, বর্তমান এমপি এসএম জগলুল হায়দার, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদী, জেলা সদস্য আতাউর রহমান, জেলা নেতা বাবলুর রহমান, তরুণ লীগের সাধারণ সম্পাদক জিএম শফিউল্লাহ, জেলা নেতা অ্যাড. মোজাহার হোসেন কান্টু, রনি আহমেদ ও আনিছুর রহমান আনিছ।

মাগুরা: মাগুরার ২৪ নেতাকর্মীর মধ্যে মাগুরা-১ আসনে বর্তমান এমপি এড. সাইফুজ্জামান শিখর, ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক এমপি মেজর জেনারেল (অব:) এটিএম আবদুল ওয়াহহাব, জেলা সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, পঙ্কজ সাহা, প্রকৌশলী ডক্টর শফিকুর রহমান, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপি এবং জেলা কৃষক লীগের সাবেক সভাপতি মিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কুতুব্ল্লুাহ হোসেন মিয়া কুটি। মাগুরা-২ আসনে বর্তমান এমপি ডক্টর বিরেন শিকদার, জেলা সহ-সভাপতি এড. শফিকুজ্জামান বাচ্চু, কেন্দ্রীয় নেতা নির্মল কুমার চ্যাটার্জি, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক ওহিদুর রহমান টিপু, ক্রীকেটার সাকিব আল হাসান, জেলা নেতা কাজী শরিফ উদ্দিন, প্রকৌশলী নুরুজ্জামান, শওকতুজ্জামান সৈকত, এড. আইয়ুব বিশ্বাস, এড. মশিউর রহমান, কবিরুজ্জামান, সাংবাদিক শাহিদুল হাসান খোকন, আব্বাস আল কোরশী, এড. ফয়জুর রহমান ফরিদ ও শেখ নবীব আলী প্রমুখ।

ঝিনাইদহ: ঝিনাইদহের ৪৫ নেতা-কর্মীর মধ্যে ঝিনাইদহ-১ আসনে বর্তমান এমপি আব্দুল হাই এমপি, কেন্দ্রীয় সদস্য পারভীন জামান কল্পনা, পারভেজ জামান, জেলা সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস, জেলা সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার, চিত্র নায়িকা সিমলা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লিপি। ঝিনাইদহ-২ আসনে জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, বর্তমান এমপি তাহজীব আলম সিদ্দিকী সমি, সাবেক এমপি সফিকুল ইসলাম অপু, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান কনক কান্তি দাস, জেলা সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুল, সংরক্ষিত এমপি খালেদা খানম, হরিণাকুন্ডু উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন ও মোয়াজ্জেম হোসেন স্বপন। ঝিনাইদহ-৩ আসনে বর্তমান এমপি শফিকুল আজম খান চঞ্চল, প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব সালাহউদ্দিন মিয়াজি, জেলা সহ-সভাপতি অ্যাড: আজিজুর রহমান, সাবেক এমপি নবী নেওয়াজ, উপজেলা সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, জেলা গবেষণা বিষয়ক সম্পাদক আনিচুর রহমান টিপু, টিএম আজিবর রহমান, উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, সাবেক উপজেলা সভাপতি সাজ্জাতুজ জুম্মা, জেলা সহ-সভাপতি এম এম জামান মিল্লাত, কোটচাঁদপুর উপজেলা চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, বাশবাড়িয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু ও মোহাম্মদ আলী। ঝিনাইদহ-৪ আসনে জেলা সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সহ-সভাপতি মোঃ ইসরাইল হোসেন, বর্তমান এমপি আনোয়ারুল আজিম আনার, উপজেলা সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান, জেলা শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু, শামীম আরা মান্নান, সাবেক ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, রাশেদ শমসের, আনোয়ার পারভেজ সাগর, সাবেক ছাত্রলীগ নেতা কাজী নাসিম আল মমিন রুপক, তোফাজ্জেল হোসেন, আলী হাসান মোঃ গোলাম কিবরিয়া, আব্দুর রশিদ খোকন, মীর আমিনুল ইসলাম ও শাতিল ইসলাম।

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার ৩৪ জনের মধ্যে চুয়াডাঙ্গা-১ আসনে বর্তমান এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি, সাবেক সংরক্ষিত এমপি শিরিন নাঈম পুনম, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, কেন্দ্রীয় সদস্য বাবু দিলীপ কুমার আগরওয়ালা, সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন খোকন, জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার, জেলা সাবেক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক প্রফেসর ডা. মাহবুব হোসেন মেহেদী, যুবলীগ নেতা যুবায়ের আহমেদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন, ঢাকা স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুজ্জামান সুমন ও কেন্দ্রীয় সদস্য রাজ্জাক, কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম পানু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জেমস অলোক চৌধুরী, হেলাল উদ্দিন ও মোস্তাফিজুর রহমান। চুয়াডাঙ্গা-২ আসনে বর্তমান এমপি হাজী আলী আজগর টগর, জেলা সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, জীবননগর উপজেলা সভাপতি নজরুল ইসলাম, জীবননগর উপজেলা সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, হামিদুর রহমান, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, কেন্দ্রীয় সদস্য হাসেম রেজা, জেলা সাবেক সহসভাপতি নজরুল মল্লিক, দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম, মির্জা শাহরিয়ার মাহমুদ, আবু বকর, এড. শাহারিয়ার কবির, সাদিককুর রহমান বকুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এখলাস উদ্দিন সুজন, হাসান আলী ও শাসসুল হক।

মেহেরপুর: ৩৪ নেতা-কর্মীর মধ্যে মেহেরপুর-১ আসনে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি, সাবেক এমপি জয়নাল আবেদীন, সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, জেলা সহ-সভাপতি এ্যাড. মিয়াজান আলী, জেলা নেতা আব্দুল মান্নান (ছোট), শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এম এ এস ইমন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রসুল, জেলা নেতা আব্দুল সামাদ বাবলু বিশ্বাস, সাবেক এমপি জয়নাল আবেদীনের ছেলে তানভীর আহমেদ, সহ সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সাবেক ছাত্রলীগ নেতা আমজাদ হোসেন। মেহেরপুর-২ আসনে বর্তমান এমপি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী উপজেলা সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মুকুল, জেলা কৃষকলীগের সেক্রেটারী ওয়াসিম সাজ্জাদ লিখন, কেন্দ্রীয় নেতা ড. আশরাফুল ইসলাম, কেন্দ্রিয় নেতা আশরাফুল আলম স্বপন, এ এস এম নাজমুল হক সাগর, জেলা যুগ্ম সম্পাদক এ্যাড. শফিকুল আলম, নারীনেত্রী নুরজাহান বেগম, ছাত্রলীগের সাবেক নেতা রেজাউল ইসলাম, প্রভাষক রিয়াজউদ্দীন প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ষোড়শ সংশোধনীর রিভিউ শুনতে পারবেন ৬ বিচারপতিই: আপিল বিভাগ
Next Article কমলো ডলারের দাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৪৮ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?