By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনায় অপরিকল্পিত শিল্পায়নে কমছে কৃষি জমি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনায় অপরিকল্পিত শিল্পায়নে কমছে কৃষি জমি
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় অপরিকল্পিত শিল্পায়নে কমছে কৃষি জমি

Last updated: 2022/08/05 at 6:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

# অপরিকল্পিত নগরায়ন, ইটভাটা তৈরী
শেখ আব্দুল হামিদ
পদ্মা সেতু উদ্বোধনের পর বিভাগীয় শহর খুলনার কৃষি জমিতে প্রভাব পড়তে শুরু করেছে। কৃষি জমির উপর দ্রæত গড়ে উঠছে মিল কলকারখানা দোকানপাট ঘর-বাড়ী, ইটভাটাসহ বিভিন্ন অকৃষি প্রকল্প। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ীরা এখানে এসে জমি ক্রয় করছেন। ফলে প্রতিদিনই কমে আসছে এর পরিধি। গত এক যুগে খুলনায় ফসলের একই জমিতে বহুমুখি ফসল চাষ করায় উৎপাদন বাড়লেও উদ্বেগজনক হারে হ্রাস পাচ্ছে কৃষিজমির পরিমাণ। জেলার ৯ উপজেলায় গত এক যুগে আবাদযোগ্য জমির পরিমাণ কমেছে প্রায় ৫ হাজার হেক্টর। যদিও উন্নত প্রযুক্তি, উচ্চফলনশীল জাত উদ্ভাবন ও ফসলের নিবিড়তা বৃদ্ধির কারণে উৎপাদন প্রায়ই লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাচ্ছে।
খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্যমতে, জেলার নয় উপজেলা দাকোপ, বটিয়াঘাটা, রূপসা, দিঘলিয়া, তেরখাদা, ফুলতলা, ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রায় ২০০৫-০৬ অর্থবছরে আবাদযোগ্য জমির পরিমাণ ছিল ১ লাখ ৫১ হাজার ১৮০ হেক্টর। ২০১৭-২০১৮ অর্থ বছরে তা কমে গিয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৭৩ হেক্টরে। ২০১৮-২০১৯ অর্থ বছরে কৃষি জমির পরিমাণ কমে দাঁড়িয়েছে ১ লাখ ৪২ হাজার ২২৫ হেক্টর। চলতি ২০১৯-২০২০ অর্থ বছরে কমে ১ লাখ ৩৫ হাজার ১১৭ হেক্টরে দাঁড়িয়েছে। আর ২০২০- ২১ অর্থ বছরে এর পরিমণ কমে ১ লাখ ২৭ হাজার ৯৭ হেক্টর হয়েছে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটের সর্বশেষ জরীপ অনুযায়ী খুলনা বিভাগে প্রতি বছর ২ হাজার ৮শ’ ৩১ হেক্টর জমি কমছে। যার হার দশমিক ২১ শতাংশ। বটিয়াঘাটার কৃষক নেতা প্রহ্লাদ চন্দ্র জোতদার বলেন, এ ভাবে কৃষি জমির পরিমাণ কমলে ভবিষ্যতে অল্প জায়গায় কীটনাশক আর সার দিয়ে উৎপাদন অস্বাস্থ্যকর খাদ্য খেতে হবে।
কৃষি বিভাগের এক পরিসংখ্যান থেকে জানা গেছে খুলনা জেলায় আবাদি জমির পরিমাণ কমলেও ফসলের নিবিড়তা বেড়েছে। অর্থাৎ এ এলাকায় এক ফসলি জমির পরিমাণ কমলেও বেড়েছে দো-ফসলি, তিন ফসলি ও তিনের অধিক ফসলি জমির পরিমাণ। এ ছাড়া আবাদযোগ্য স্থায়ী পতিত জমি ২০০৫-০৬ অর্থ বছরের তুলনায় কমেছে। সে হিসেবে নিট ফসলি জমির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তারের দেয়া হিসাব অনুযায়ী গত এক যুগে আবাদযোগ্য জমির পরিমাণ বেড়েছে ৩ হাজার ১৭৩ হেক্টর। পাশাপাশি জেলায় এক ফসলি বা কিছু দো-ফসলি জমির পরিমান সামান্য কমলেও বেড়েছে তিন ফসলি বা তিনের অধিক ফসলি জমির পরিমাণ। সে হিসেবে গত এক যুগে এ জেলায় ফসলের নিবিড়তা বেড়েছে প্রায় ২৫ শতাংশ। গত ২০০৫-০৬ অর্থ বছরে ফসলের নিবিড়তা ছিল ১৭৮ শতাংশ। নিবিড়তার পরিমাণ বৃদ্ধিতে ২০১৭-১৮ অর্থ বছরে এর পরিমাণ দাঁড়ায় ২০৩ শতাংশে।
২০০৫-০৬ অর্থ বছরে জেলায় আবাদকৃত জমির পরিমাণ ছিল ১ লাখ ৩৪ হাজার ২০০ হেক্টর। এক যুগ পর ২০১৭-১৮ অর্থ বছরে আবাদকৃত জমির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এর পরিমাণ হয়েছে ১ লাখ ৪৫ হাজার ৮৩ হেক্টর। ৩৭৫১.৮৩ বর্গ কিলোমিটার এ জেলার আয়তন সমান থাকলেও দিনে দিনে কৃষি জমির পরিমাণ কমে আসছে। রূপসা উপজেলায় আবাদি জমির পরিমাণ ৮ হাজার ৪৭৮ হেক্টর, বটিয়াঘাটায় ১৯ হাজার ১২২ হেক্টর, দিয়লিয়ায় ৪ হাজার ৫০০ হেক্টর, ফুলতলায় ৫ হাজার ১৪৭ হেক্টর, ডুমুরিয়া ৩০ হাজার ৬০০ হেক্টর, তেরখাদা ১৪ হাজার ৫৬১ হেক্টর, দাকোপ ২০ হাজার ৪৩০ হেক্টর পাইকগাছায় ২৮ হাজার ৫৩০ ও কয়ারায় ১৬ হাজার হেক্টর। সূত্রমতে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী প্রণীত আবাদি এ জমির পরিমাণ গত এক যুগ আগে আরও অনেক বেশী ছিল।
খুলনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: হাফিজুর রহমান দৈনিক জন্মভ‚মিকে বলেন, খুলনাসহ জেলার সব জায়গায় কৃষি জমির পরিমাণ আশঙ্কাজনক ভাবে হ্রাস পাচ্ছে। এভাবে অপরিকল্পিত ভাবে মিল কলকারখানা ঘর-বাড়ি গড়ে উঠলে ভবিষ্যতে খাদ্য ঘাটতি দেখা দিবে। খুলনার শহরতলী উপজেলা বটিয়াঘাটায় প্রতি বছর প্রায় ১০ ভাগ জমি অকৃষি হয়ে পড়ছে। তিনি বলেন, এ অঞ্চলে নগরায়ন, চলমান উন্নয়নমূলক কাজ ইত্যাদি কারণে কৃষি জমি কমছে। ইটভাটার কারণে উর্বর জমি নষ্ট হচ্ছে। এ ছাড়া অনেক জমিতে কৃষকরা একটি ফসল করে ফেলে রাখেন। আমরা সেখানে ডাল জাতীয় ফসল চাষের আলোচনা করছি। তবে উন্নত প্রযুক্তির ব্যবহারে ফসলের পরিমাণ বাড়ছে তবে হ্রাস পাচ্ছে কৃষি জমি।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 5, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অদ্ভুত সব চরিত্র আর বিচিত্র ঘটনা নিয়ে চলছে অনলাইন অফলাইন
Next Article নগরীতে ১৩ খন্ড করে হত্যা মামলার রায় ১১ আগস্ট
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?