By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনায় বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে : এড. মনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনায় বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে : এড. মনা
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় বিভাগীয় গণ-অবস্থান কর্মসূচি ঐক্যবদ্ধভাবে সফল করতে হবে : এড. মনা

Last updated: 2023/01/07 at 3:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : আগামীতে এক দফা আন্দোলনের জন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা বলেছেন, আওয়ামী সরকারের দূর্নীতি, লুটপাট ও দুঃশাসনে সারাদেশের মানুষ আজ অতিষ্ঠ। দেশের জনগণ এ জুলুমবাজ আওয়ামী সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। ইনশাআল্লাহ আন্দোলনের মাধ্যমেই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে।
শনিবার (৭ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপি কার্যালয়ে ১১ জানুয়ারির খুলনা বিভাগীয় গণ অবস্থান কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যে কোন অবস্থাতেই আগামী ১১ জানুয়ারির গণ অবস্থান কর্মসূচি সফল করতে হবে। এ জন্য দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে রাজপথে প্রস্তুত থাকতে হবে। সারাদেশের মানুষের কল্যানের জন্য বিএনপি রাষ্ট্র মেরামতের জন্য ২৭ দফা আর আন্দোলনের জন্য ১০দফা কর্মসূচি দিয়েছে, দলের নেতাকর্মীদের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে এ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। এই অবৈধ সরকারের আমলে গণতান্ত্রিক ও মানবাধিকারসহ জনগণের সকল ধরণের অধিকার হরণ করা হয়েছে। শুধু দুর্নীতি ও লুটপাট নয়, এ সরকারের আমলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বও হুমকির মুখে। তারা এখন দেশ বিক্রী করে খাচ্ছে। তারা পুণরায় ক্ষমতায় আসলে দেশের স্বার্থ বিক্রী করে দিয়ে সার্বভৌমত্ব বিনষ্ট করবে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান প্রমূখ। সভা থেকে আগামী ১১ জানুয়ারি ডাকবাংলো সোনালী ব্যাংক চত্ত্বরে খুলনা বিভাগীয় গণ অবস্থান কর্মসুচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়। সভা থেকে গনতান্ত্রিক শান্তিপুর্ন কর্মসুচি সফল করতে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি সহায়তা করার আহবান জানানো হয়। সভা থেকে গণ সমাবেশ সফল করতে ১১টি উপ কমিটি গঠন করা হয়। ৭, ৮ এবং ৯ জানুয়ারির মধ্যে সকল থানা, উপজেলা, পৌরসভা, ওয়ার্ড, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা করার নির্দেশ প্রদান করা হয়। সভা থেকে গায়েবী মামলা কারাবন্দি যুবনেতা ইয়াকুব পাটোয়ারীর নবজাতক সন্তানের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়। সভা থেকে সাদা পোষাকে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হয়রানি করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গভীর রাতে ছিন্নমূল মানুষেদের কম্বল দিলেন ইউএনও
Next Article পাইকগাছার চাঁদখালীতে পাউবোর জায়গার মাটি কেটে ভাটায় বিক্রি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 47 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 49 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 50 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?