By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Last updated: 2023/10/19 at 2:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির অক্টোবর মাসের সভা আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান সভায় জানান, জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ টাকা ফি দিয়ে ডেঙ্গুটেস্টের ব্যবস্থা চালু রয়েছে। এছাড়া বর্ষাকলে সাপে কামড়ানোর প্রকোপ বৃদ্ধি পায়। সাপের কামড়ে মৃত্যু প্রতিরোধে খুলনা জেলার উপজেলা পর্যায়ের সকল সরকারি হাসপাতালে প্রয়োজনীয় পরিমান এন্টিভেনম মজুদ আছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তানভীর আহমদ সভায় জানান, সেপ্টেম্বর মাসে জেলা পুলিশের অধিক্ষেত্রে ১৭৩টি মামলা দায়ের হয়েছে। এছাড়া ট্রাফিক পুলিশ ৩৭৮টি মামলার মাধ্যমে ১৬ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে। আসন্ন দুর্গাপূজার সময় জেলার পূজাম-পসমূহের নিরাপত্তায় জেলা পুলিশের এক হাজার তিনশত সদস্য সার্বক্ষণিকভাবে নিয়োজিত থাকবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী জাহাঙ্গীর হোসেন সভায় জানান, জেলায় রোপা আমনের ফসল কাটা শুরু হয়েছে। আমন ফসল ওঠার পরে এসব জমিতে সরিষা আবাদের জন্য জেলার ১৩ হাজার ছয়শত জন কৃষকের প্রতিজনকে কৃষি প্রণোদনার অংশ হিসেবে একবিঘা জমিতে সরিষা আবাদে প্রয়োজনীয় বীজ-সার বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া গম, ভূট্টা, সূর্যমুখী ও শীতকালীন পেঁয়াজ চাষের জন্য ৩১ হাজার ২০জন কৃষককে মোট চার কোটি ৫৬ লাখ ৫৭ হাজার চারশত টাকার আর্থিক সহায়তা দেয়া হবে।

জেলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক বাদল কুমার বিশ্বাস সভায় জানান, জেলায় ধান-চালের মজুদ সন্তোষজনক। আমন মৌসুমে জেলায় পাঁচ লাখ টন চাল এবং এক লাখ টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পুলক কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান, ইউএনওসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 19, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছা বিএনপি’র শোক বিবৃতি
Next Article মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

ডোপিংয়ের দায়ে দুই বছর নিষিদ্ধ মাবিয়া আক্তার

By Nayon Islam 3 hours ago
বিনোদন

ভাইয়ের প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে ২ কোটির মানহানি মামলা অভিনেত্রীর

By Nayon Islam 3 hours ago
জাতীয়

শপথ নিলেন নবনির্বাচিত দুই এমপি

By Nayon Islam 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনায় ছুরিকাঘাতে তাঁতী দল নেতা নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?