By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, সদস্য পদে ৪৯ জন প্রার্থী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, সদস্য পদে ৪৯ জন প্রার্থী
জাতীয়জেলার খবররাজনীতি

খুলনা জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩, সদস্য পদে ৪৯ জন প্রার্থী

Last updated: 2022/09/16 at 12:17 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

# ১৯ জেলায় একক প্রার্থী
জন্মভূমি রিপোর্ট
খুলনা জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার নগরজুড়ে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সভপতি পদে মোট তিন জন তাদের মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ। জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক এসএম মোর্তুজা রশিদী দারা এবং বিএমএ জেলা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক ডা. শেখ বাহারুল আলম। এছাড়া ৯টি সদস্য পদের জন্য ৩৪ জন, সংরক্ষিত ৩টি পদে ১৫ জন তাদের মনোনয়ন পত্র জমা দেন।
এদিকে মনোয়নপত্র জমা দেয়ার জন্য গতকাল রিটার্নিং অফিসারের কার্যালয় ও তার আশে পাশের এলাকায় কৌতুহলী জনতার ভিড় ছিল লক্ষণীয়। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা মিছিল সহকারে মনোনয়ন পত্র জমা দিতে আসেন। তবে স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তেমন কোন শোডাউন করতে দেখা যায়নি।
বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শেখ হারুনুর রশিদ বেলা ১টার দিকে তার মনোনয়ন পত্র জমা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন, সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, যুগ্ম সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান, ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি শেখ মো. আবু হানিফ, কৃষক লীগ নেতা মানিকুজ্জামান অশোক, যুব মহিলা লীগের এ্যাড. সেলিনা আক্তার প্রিয়া প্রমুখ।
এর পরেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি ও ক্রীড়া সংগঠক এসএম মের্তুজা রশিদী দারা মনোনয়নপত্র জমা দেন। এ সময় সাবেক ছাত্রনেতা ও সংকৃতি কর্মী হুমায়ূন কবির ববি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম রশিদী দোজা ও শেখ ফজলুল কবীর বিকু উপস্থিত ছিলেন। উভয় প্রার্থী রিটার্ণিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন। বিকাল পৌনে ৩টার দিকে বিএমএ জেলা সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ডা. শেখ বাহারুল আলমের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর। আর ভোট গ্রহণ ১৭ অক্টোবর।
খুলনার সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোঃ মাজহারুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, মোট ৯ টি ভোট কেন্দ্র্রে নির্বাচন অনুষ্ঠিত হবে। তার মধ্যে দিঘলিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ভোট কেন্দ্র্রে উপজেলা পরিষদের প্রতিনিধি ও ৬ টি ইউনিয়নের ৮০ জন ভোটার, তেরখাদা শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ উপজেলা পরিষদ ও ৭ টি ইউনিয়নের ৮১ জন ভোটার, খুলনা জিলা স্কুল কেন্দ্রে কেসিসি ও রূপসা উপজেলার ১১০ জন ভোটার, বটিয়াঘাটা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের ৯৪ জন ভোটার, ফুলতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের ৫৫ জন ভোটার, ডুমুরিয়া শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে উপজেলা পরিষদের জনপ্রতিনিধি ও ১৪ ইউনিয়ন পরিষদের ১৮৫ জন ভোটার, পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তন ভোট কেন্দ্রে পৌরসভা, উপজেলা পরিষদের প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের ১৪৬ জন ভোটার, কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ৯৪ জন ভোটার এবং চালনা বাজার সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিসহ ১৩৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
অন্যদিকে সারা দেশে ১৯ জেলায় চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। জেলাগুলো হলো-গোপালগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ঝালকাঠী, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, নওগাঁও, নারায়নগঞ্জ, ফেনী, বরগুনা, বাগেরহাট, ভোলা, মাদারীপুর, মুন্সীগঞ্জ, মৌলভীবাজার, লক্ষীপুর, লালমনিরহাট, শরীয়তপুর, সিরাজগঞ্জ এবং সিলেট। নির্দলীয়ভাবে অনুষ্ঠিত এই নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ৬১ জেলায় চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 16, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article উৎসবমুখর পরিবেশে বিএমএ খুলনার নির্বাচন অনুষ্ঠিত
Next Article পাঁচ বছরের রেকর্ড ভাঙ্গা ভারী বর্ষণে নগরীতে জলজট, জনজীবনে চরম দুর্ভোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 3 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 3 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?