By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা থেকে দুই হাজার কোটি টাকার মাছ রফতানি হয়েছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা থেকে দুই হাজার কোটি টাকার মাছ রফতানি হয়েছে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা থেকে দুই হাজার কোটি টাকার মাছ রফতানি হয়েছে

Last updated: 2024/07/29 at 2:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

তথ্যবিবরণী : মাছ উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে খুলনা থেকে গত অর্থবছরে (২০২৩-২৪) দুই হাজার ১৪৬ কোটি টাকার মাছ ও মাছজাত দ্রব্য বিদেশে রফতানি হয়েছে। ২০২২-২৩ অর্থবছরে রফতানির পরিমাণ ছিল দুই হাজার ৮২৩ কোটি টাকা এবং ২০১৭-১৮ অর্থবছরে যার পরিমাণ ছিল দুই হাজার ৪৮৯ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে প্রায় ১৬ হাজার মেট্রিক টন চিংড়ি রফতানি হয়ে এক হাজার ৭৪৪ কোটি টাকা এবং অন্যান্য মাছ রফতানির পরিমাণ ছিল ২৫ হাজার মেট্রিকটন ও রফতানি আয় ছিল চারশত কোটি টাকার অধিক।

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪ উদযাপনের পূর্বে আজ সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় জেলা মৎস্য কর্মকর্তা জয়বেদ পাল এ তথ্য জানান। তাঁর উপস্থাপন করা তথ্য থেকে আরও জানা যায়, খুলনায় ইলিশ আহরণের পাশাপাশি বাগদা ও গলদা চিংড়িসহ ব্যাপকভাবে তেলাপিয়া, কাঁকড়া ও কুচিয়ারও চাষ হয়।

মতবিনিময় সভায় সভাপতির বক্তৃতায় খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন বলেন, মাছচাষ করতে গিয়ে অন্য চাষাবাদের যেন ক্ষতি না হয় সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এছাড়া মৎস্য সম্পদের অধিক উৎপাদনের ক্ষেত্রে মান যেন বজায় থাকে সেদিকেও দৃষ্টি রাখতে হবে। গণমাধ্যমকর্মীরা এসকল কাজে তাদের প্রতিবেদন প্রকাশ করে সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাজমুল হুসেইন খাঁন, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’।

সভায় আরও জানানো হয়, খুলনা জেলায় ২৬ লাখ জনসংখ্যার বিপরীতে মোট মাছের উৎপাদন এক লাখ ২৫ হাজার মেট্রিকটন। মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের চাহিদা মাথাপিছু ৫০ গ্রাম। মোট মাছের চাহিদা ৫৭ হাজার মেট্রিকটন। সেক্ষেত্রে খুলনায় মাছ উদ্বৃত্ত থেকে যায় ৬৮ মেট্রিকটনের অধিক।

উল্লেখ্য, আগামীকাল ৩০ জুলাই থেকে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হবে। ঐদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মাইকিং, ব্যানার ফেস্টুন এর মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা করা হবে।

৩১ জুলাই সকাল নয়টায় নগরীর শহিদ হাদিস পার্ক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, সাড়ে নয়টায় হাদিস পার্ক থেকে জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি এবং পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা, সফল মৎস্য চাষি, ব্যক্তি, উদ্যোক্তা এবং প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হবে। এ সকল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ট্রাম্পকে ‘যৌন নিগ্রহকারী’ বললেন কমলা হ্যারিস
Next Article অস্ট্রেলিয়ায় পাকিস্তান শাহিনসদের ৫ রানে হারাল বিসিবি এইচপি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 18 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাত ৮টার মধ্যে দোকান ও শপিংমল বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

By Tanvir 20 hours ago
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?