By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা পিআইডি’র সেই পিয়ন হাবিবুর বরখাস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > খুলনা পিআইডি’র সেই পিয়ন হাবিবুর বরখাস্ত
শীর্ষ খবর/ তাজা খবর

খুলনা পিআইডি’র সেই পিয়ন হাবিবুর বরখাস্ত

Last updated: 2020/09/16 at 8:32 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 6 years ago
Share
SHARE

দাপট দেখিয়ে কর্মকর্তাদের তটস্থ করে রাখা খুলনায় আঞ্চলিক তথ্য অফিসের সেই অফিস সহায়ক মো. হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি অসদাচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তথ্য অধিদপ্তরের সদর দপ্তর থেকে খুলনা অফিসের অফিস সহায়ক মো. হাবিবুর রহমানকে সাময়িক বরখাস্তের আদেশের একটি চিঠি পেয়েছি।

বরখাস্ত করার ওই কার্যালয় আদেশে বলা হয়েছে, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের অফিস সহায়ক মো. হাবিবুর রহমান ২০১৯ সালে ৯ জুন সদর দপ্তর থেকে বদলি হয়ে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে যোগদান করেন। এর পর থেকে বারবার অফিসের কর্মকর্তা- কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে আসছেন। তিনি প্রায়ই অশ্লীল ভাষায় এবং উচ্চস্বরে গালাগালসহ কর্মকর্তা-কর্মচারীদের শারীরিকভাবে আঘাত করতে উদ্বত হন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের আত্মীয় পরিচয় দিয়ে ভয়ভীতি দেখান এবং বদলির হুমকি দেন।

এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট খুলনা অফিসের অভ্যন্তরীণ প্রশিক্ষণ শুরুর আগে মোবাইলের ইন্টারনেট সংযোগ পাওয়া নিয়ে তিনি অফিসের কর্মকর্তা কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন। প্রধান সহকারীকে জীবননাশের হুমকি দেন এবং অফিসের টেলেক্স অপারেটরকে শারীরিকভাবে আঘাত করে আহত করেন। এ জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাবে হাবিবুর রহমান মনগড়া, কাল্পনিক, অসত্য বিষয় উল্লেখ করেন।

হাবিবুর রহমান সম্পের্কে বলা হয়েছে, এর আগেও তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৭ সালের ৪ ডিসেম্বর তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। তবে আপীল কর্তৃপক্ষ ও তৎকালীন তথ্য সচিব মানবিক কারণে ক্ষমা করে তাকে চাকরিতে পুনর্বহাল করেন। তারপরও নিজেকে সংশোধন না করে তিনি একই অপরাধ বারবার করে চলছেন। তার এরকম কার্যকলাপের কারণে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধির আওতায় অসদাচরণের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে তাকে চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে আদেশ দেওয়া হয়েছে।

হাবিবুর রহমান কর্তৃক অফিসের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি ও মারধরের বিষয়ে অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল ১৫ আগস্ট তার বিরুদ্ধে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

এছাড়া হাবিবুরের বিষয়ে সংবাদ প্রচারের সে বাংলানিউজের খুলনা ব্যুরো এডিটর মাহবুবুর রহমান মুন্নাকে মোবাইলের হুমকির ঘটনায় একই দিন মুন্নাও তার বিরুদ্ধে খুলনা সদর থানায় সাধারণ ডায়েরি করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 16, 2020
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আওয়ামী লীগ খুলনা জেলা শাখার সাবেক সভাপতির ছেলের ইন্তেকাল
Next Article ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, প্রবৃদ্ধি হবে ৬.৮ শতাংশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 28 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 29 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?