খুলনা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল শনিবার ক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই ইফতার মাহফিলে শরীক হন। ইফতার মাহফিলের আগে ক্লাবের আহবায়ক এনামুল হকের সভাপতিত্বে সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল স্বাগত বক্তৃতা করেন ও আগতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় শুভেচ্ছা বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার। এছাড়া সম্মানিত অতিথিদের অভ্যর্থনা জানান প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর।
ইফতার মাহফিলে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহিদ সকল বীরমুক্তিযোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ছাত্র-জনতা এবং খুলনা প্রেসক্লাবের যে সকল সদস্য এ পর্যন্ত শহিদ হয়েছেন ও স্বাভাবিক মৃত্যুবরণকারী সকল সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনাসহ দেশ জাতির সুখ সম্বৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন খুলনা প্রেসক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ হাবিব।
ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমির এজাজ খান, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান, খুলনা রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মোঃ মনজুর আলম, খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন ও সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু ও সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হাসান রুবা, ওজোপাডিকোর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোঃ জাকিরুজ্জামান, খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, এনএসআই’র বিভাগীয় অতিরিক্ত পরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিন, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, ইসলামী ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মাকসুদুর রহমান, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোটার্স এসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারিকুল ইসলাম জহির, এনডিএফ খুলনা মহানগর সভাপতি ডাঃ আসুদুল্লহিল গালিব, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, কাইফেং চাইনিজ রেস্টুরেন্টের সত্বাধিকারী আক্তার উদ্দিন পান্নু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, খুলনা সাংবাদিক ইউনিয়ন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি, খুলনা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
খুলনা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত