By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: খুলনা বিভাগের সাত জেলায় ইভিএম সংরক্ষণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খুলনা বিভাগের সাত জেলায় ইভিএম সংরক্ষণ
জাতীয়জেলার খবর

খুলনা বিভাগের সাত জেলায় ইভিএম সংরক্ষণ

Last updated: 2022/08/05 at 6:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে খুলনা বিভাগের সাত জেলায় ইভিএম সংরক্ষণ করা হয়েছে। তিন জেলায় এ মেশিন রাখার জন্য এখনও গুদাম ভাড়া করা হয়নি। যেসব জেলায় গুদাম ভাড়া হয়েছে সেখানে লোডশেডিংজনিত কারণে ইভিএম সচল রাখা কষ্টসাধ্য হচ্ছে।
নির্বাচন কমিশনের সূত্র বলেছে, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রোডম্যাপ ঘোষিত হবে সেখানে অগ্রাধিকার হচ্ছে নির্বাচনী আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, কতটি আসনে ইভিএম ব্যবহার হবে এবং ইভিএম-এ পেপার ট্রেইলযুক্ত করা হবে কী না ইত্যাদি। এসময়ে বিভিন্ন স্থানে ভোটার তালিকা হালনাগাদকরণের কাজ চলছে। সর্বশেষ তালিকা অনুযায়ী খুলনা বিভাগে ভোটার সংখ্যা ১ কোটি ১৬ লাখ ১১ হাজার ৫শ ৬৩ জন।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিভাগের ২৪ হাজার ২শ ২টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। খুলনা বিভাগের সকল আসনে শাসক দলের প্রার্থীরা জয়ী হন। এখানকার এক তৃতীয়াংশ ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে অংশগ্রহণকারী বিরোধী দলগুলো এ পদ্ধতির বিপক্ষে অবস্থান নিয়েছিল।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির বলেন, বিভাগের ১০ জেলায় ১৫ হাজার ইভিএম সংরক্ষণ করা হয়েছে। যশোর, কুষ্টিয়া ও মাগুরায় গুদাম ভাড়া করা সম্ভব হয়নি। তিনি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের সংখ্যা বাড়বে। এখনও চ‚ড়ান্ত হয়নি কোন আসনগুলোতে ইভিএম ব্যবহার হবে। সংলাপ শেষে এ বিষয়ে চ‚ড়ান্ত সিদ্ধান্ত হবে। তিনি আরও জানান, রুটিন ওয়ার্ক অনুযায়ী সংসদ নির্বাচনের পূর্বে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 5, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে ১৩ খন্ড করে হত্যা মামলার রায় ১১ আগস্ট
Next Article পা দিয়ে লেখা তামান্না বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগরের গৌরব ‌ যশোরেশ্বরী কালী মন্দির

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের প্রেক্ষাপট

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জীবন ও জীবিকার ওপর জলবায়ু পরিবর্তনের প্রভাব

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?