By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন

Last updated: 2024/12/05 at 6:27 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

খুবি প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) খুলনা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য- ‘মাটির পরিচর্যা : পরিমাপ, পরীক্ষণ, পরিচালন’।

দিবসটি উপলক্ষ্যে সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, টেকসই উন্নয়ন এবং মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণে মৃত্তিকা, পানি এবং পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রতিনিয়ত বিভিন্ন দুর্যোগের কারণে মাটির স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে। উৎপাদনশীল মাটি ক্ষতিগ্রস্ত হলে সেই মাটিতে কোনো শস্য হবে না। এতে আমরাও ক্ষতির সম্মুখীন হবো। তাই টেকসই ব্যবস্থাপনার মাধ্যমে মৃত্তিকা সম্পদকে রক্ষা করা অত্যন্ত জরুরি।

উপাচার্য বলেন, পৃথিবী প্রাকৃতিকভাবে পরিচালিত হয়। এটি রক্ষায় মানবজাতিরও দায়বদ্ধতা রয়েছে। উদ্ভিদকূল ও প্রাণিকূল রক্ষায় সুন্দর পরিবেশ তৈরিতে মানবজাতির ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, লবণাক্ততার কারণে উপকূলীয় অঞ্চলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। উপকূলীয় এলাকায় লবণাক্তসহিষ্ণু কয়েকটি ফসল ছাড়া অন্য কোনো ফসল উৎপাদন করা যায় না। এতে দীর্ঘমেয়াদি একটি ক্ষতির সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এটি মোকাবেলায় টেকসই পরিকল্পনা প্রয়োজন।
ডিসিপ্লিন প্রধান প্রফেসর মো. সানাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মো. সাদিকুল আমিন। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে গাছের চারা উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি দিবস উপলক্ষ্যে আয়োজিত আর্টিকেল রাইটিং এবং কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ এবং জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ডিসিপ্লিনের শিক্ষার্থী সৌরভ দাস ও আশা আক্তার। এসময় ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে দিবসটি উপলক্ষ্যে সকাল ১০.৩০ মিনিটে উপাচার্যের নেতৃত্বে আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সামনে থেকে ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের অধিকাংশ সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। শোভাযাত্রায় মৃত্তিকা রক্ষায় বিভিন্ন শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথম ২০১২ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের উদ্যোগে বিশ্ব মৃত্তিকা দিবস পালন করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুষ্টিয়ায় অত্যাধুনিক বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১
Next Article তালায় শিক্ষার্থীর মাঝে বীজ ও নগদ অর্থ বিতরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 5 hours ago
লাইফস্টাইল

রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?