By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা সওজ বিভাগের তত্তাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > খুলনা সওজ বিভাগের তত্তাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ
Uncategorized

খুলনা সওজ বিভাগের তত্তাবধায়ক প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ

Last updated: 2022/11/01 at 7:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট
খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম নিয়ে কথা উঠেছে। কয়েকজন ঠিকাদারের সঙ্গে স্বজনপ্রীতির মাধ্যমে কাজ করায় বিভিন্ন সড়কে কাজের মাননিয়ে প্রশ্ন তুলেছেন অন্য ঠিকাদারী প্রতিষ্ঠান গুলো। তাদের অভিযোগ খুলনার হাতেগোনা কয়েকজন ঠিকাদারকে হাত করে সিন্ডিকেট গঠন করেছেন। তাদের মাধ্যমে টেন্ডার আহবান করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। ঠিকাদারদের অভিযোগ তিনি সাবেক নির্বাহী প্রকৌশলী তাপসী দাসের পথ ধরে কাজ করছেন।
খুলনা সড়ক ও জনপথ বিভাগের সাবেক তত্তাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের অনিয়ম ও দুর্নীতির একাধিক অভিযোগ তদন্তে মাঠে রয়েছেন সড়ক বিভাগ। এরই মধ্যে বর্তমান তত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জানের বিরুদ্ধেও অভিযোগ ওঠায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। অভিযোগ এনেছেন কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাবেক তত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাসের বিরুদ্ধে গঠন হয়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। কমিটিতে রয়েছেন সড়ক বিভাগ কুষ্টিয়া সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী মো: মাসুদ করিম, সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী নিজাম উদ্দিনসহ তিন কর্মকর্তা।
এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতির তদন্তে মন্ত্রণালয় থেকে আরও একটি টিম গঠন করা হয়েছে। তদন্ত টিমে আহবায়ক হিসেবে রয়েছেন, সড়ক ও মহাসড়ক বিভাগের জয়েন্ট সেক্রেটারি মো: আনিসুল হক, উপ-সচিব মো: শামীমুজ্জামান ও নির্বাহী প্রকৌশলী মো: হামিদুর রহমান। গত ৬/৭/২২ তারিখ খুলনার সড়ক ও জনপথ বিভাগের তত্ত¡াবধায়ক প্রকৌশলী খুলনা সার্কেল মো: মনিরুজ্জামানকে দুদকের উপ-পরিচালক কার্যলয় থেকে চিঠি দেয়া হয়। তাপসী দাসের যাবতীয় দুর্ণীতি সংক্রান্ত কাড়জপত্র জমা দেয়ার জন্য।
এদিকে সূত্রটি জানায় তত্বাবধায়ক প্রকৌশলী মনিরুজ্জামানের বিভিন্ন জেলা শহরে ফ্লাট বাড়ি রয়েছে। রাজশাহী শহরের প্রাণকেন্দ্রে ৩ একর জায়গার উপর একটি বাগানবাড়ি আছে। তিনি রুয়েটে লেখাপড়া কালে ছাত্র দলের প্র-ভিসি ছিলেন। সম্প্রতি বসুন্ধরায় একটি বাণিজ্যিক ভবন তৈরী করেছেন। এছাড়া রাজশাহীতে রয়েছে একটি সুপার সপিংমল। তার এসব সম্পদের উৎস্য সম্পর্কে দেখার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন জেলার মানুষ দুর্ণীতি দমন কমিশন (দুদক) এর হস্তক্ষেপ কামনা করেছেন।
বিষয়টি নিয়ে খুলনা সড়ক ও জনপথ বিভাগের তত্বাবধাযক প্রকৌশলী মনিরুজ্জামান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ গুলো সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। কেন তারা এসব অভিযোগ তুলছেন আমার জানা নেই। ফ্লাটবাড়ি বা গাড়ি কারো থাকতেই পারে। তিনি বলেন, ছাত্র জীবনে কোন রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কারও স্বার্থ ক্ষুন্ন হওয়ায় এসব অভিযোগ তুলছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 1, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নগরীতে দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নমূলক আন্তর্জাতিক কর্মশালা
Next Article আদালতের প্রতি সম্মান না দেখিয়ে জিএম কাদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধ করছেন- এড মৃধা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 6 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorized

সুন্দরবনে অপহৃত ২০ জেলের খোঁজ মেলেনি

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 1 month ago
Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?