By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা-৪ আসন: নৌকা-কেটলির লড়াই জমে উঠেছে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা-৪ আসন: নৌকা-কেটলির লড়াই জমে উঠেছে
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা-৪ আসন: নৌকা-কেটলির লড়াই জমে উঠেছে

Last updated: 2023/12/31 at 1:56 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মনিরুল ইসলাম মোড়ল, দিঘলিয়া : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর সাথে স্বতন্ত্র প্রার্থী এসএম মোর্ত্তজা রশিদী দারার (প্রতীক চায়ের কেটলি)। আর এ প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিবে প্রত্যন্ত গ্রামাঞ্চলের এস এম মোস্তাফা রশিদী সুজার হাতে গড়া ভক্তদের সমন্ময়ে তৃণমূল পর্যায়ের নেতা কর্মীদের। গ্রামাঞ্চলের অনেকেই বলছে এস এম মোস্তাফা রশিদী সুজার ছোট ভাই এস এম মোর্ত্তজা রশিদী দারার কেটলী প্রতীকের নিরব বিপ্লব।

দিঘলিয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে হাট-বাজারের জন সমাগমস্থল ঘুরে জানা যায়, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মোস্তাফা রশিদী সুজার মৃত্যুর পর এ জনপ্রিয় নেতার পদচারণা ও হাতে গড়া তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা বিগত ৬ বছর যাবৎ বিভিন্ন ভাবে নির্যাতিত, অবহেলিত-উপেক্ষিত হয়েছে ঢের। অপরদিকে তৃণমূলের নেতা-কর্মীদের খোঁজ খবর নেওয়ার প্রয়োজনটুকুও মনে করেনি কেউ এমন অভিযোগ তৃণমূলের নেতা-কর্মীদের। তাই তৃণমূলের নেতা-কর্মীরা তাদের প্রায়ত জনপ্রিয় কর্মী বান্ধব নেতার স্মৃতিকে বুকে ধারণ করে তারই ছোট ভাই এস এম মোর্ত্তজা রশিদী দারার হাতকে শক্তিশালী করতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভোটের মাঠে নেমে ভোট প্রার্থনা করছে বলে জানা গেছে। তৃণমূলের নেতা-কর্মীদের নিরব শ্লোগান দিকে দিকে একি শুনি দারা ভাইয়ের চায়ের কেটলি প্রতীকের জয়ধ্বনি। এবারের নির্বাচনে তৃণমূলের নেতা-কর্মীরা এস এম মোর্ত্তজা রশিদী দারার পক্ষে শক্ত ও দৃঢ় প্রতিজ্ঞ।

খুলনা-৪ আসনে লড়ছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী, স্বতন্ত্র প্রার্থী এস এম মোর্ত্তজা রশিদী দারা, জাতীয় পার্টির লাঙল প্রতীকের মোঃ ফরহাদ আহমেদ, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমান, তৃণমূল বিএনপির সোনালি আঁশের শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতীকের মনিরা সুলতানা, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের রিয়াজ উদ্দীন খান, বিএনএম প্রার্থী নোঙর প্রতীকের এস এম আজমল হোসেন, স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকে মোঃ জুয়েল রানা, সোফা প্রতীকে এমডি এহসানুল হক, ঈগল প্রতীকে মোঃ রেজভী আলম ও কাইচি প্রতীকে এইচ এম রওশন জামির।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোরেলগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনী পথসভা অনুষ্ঠিত
Next Article মনিরামপুরে ঈগলের অফিসে হামলা, নৌকার ৩ কর্মী আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 48 minutes ago
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?