By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা-৬ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে রশীদুজ্জামান এর জয়লাভ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা-৬ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে রশীদুজ্জামান এর জয়লাভ
খুলনানির্বাচনী পরিক্রমাফিচার

খুলনা-৬ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে রশীদুজ্জামান এর জয়লাভ

Last updated: 2024/01/08 at 6:11 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

পাইকগাছা অফিস : খুলনা- ৬ আসনে অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের পিছনে ফেলে নির্বাচনী বৈতরণী পার করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রশীদুজ্জামান। সাবেক এমপি মরহুম অ্যাড. শেখ নুরুল হকের থেকে বর্তমান সময় পর্যন্ত এ আসন আওয়ামীলীগের দখলে। বলা যায় আওয়ামীলীগের ঘাঁটি। এর আগে প্রতিদ্বন্দ্বি ১৭ মনোনয়ন প্রত্যাশী দের মধ্যে মো. রশীদুজ্জামান এর শেখ হাসিনা কর্তৃক মনোনয়ন প্রাপ্তির ঘটনা ছিল অপ্রত্যাশিত। বলা যায় চমকপ্রদ। তবে এবারের নির্বাচনটি এত সহজ ছিল না। দলীয় কোন্দল, দীর্ঘ দিন দলটির সংগঠনের কমিটি না থাকায় সাংগঠনিক দুর্বলতা, নিজ অর্থসম্পদ না থাকা বিপরীতে প্রতিপক্ষ সম্পদশালী এমনও নানাবিধ সমস্যার মধ্যে বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে আনা সত্যই অসম্ভব কে সম্ভব করেছেন মো. রশীদুজ্জামান। মুলত তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষের ইচ্ছাশক্তি, অক্লান্ত পরিশ্রমের প্রতিফলনে এ বিজয়। তিনি প্রতিপক্ষ স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার জি এম মাহবুবুল আলম কে ৫১ হাজার ৮ শত ৬৫ ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথম বারের মতো জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জেলার কয়রা ও পাইকগাছা উপজেলা নিয়ে খুলনা -৬ আসন গঠিত। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দৌঁড়ে চমক দেখান মো. রশীদুজ্জামান। কোন আলোচনার কেন্দ্র বিন্দুতে না থেকে ও দলীয় মনোনয়ন পেয়ে সবাই কে চমকে দেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান। এ আসনে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। জেলার গুরুত্বপূর্ণ এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৩ শত ১৬ জন। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই উপজেলার ১৪২ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৫৯ হাজার ৪ শত ৭, বাতিলকৃত ৪ হাজার ৪ শত ১৯ এবং প্রদত্ত ভোটের সংখ্যা১ লাখ ৬৩ হাজার ৮ শত ২৬। প্রাপ্ত ফলাফল অনুযায়ী নৌকা প্রতীকে ১ লাখ ৩ হাজার ৩ শত ৩৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে মো. রশীদুজ্জামান খুলনা -৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী ইঞ্জি. জি এম মাহবুবুল আলম ঈগল প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৪ শত ৭৪ ভোট। অন্যান্যদের প্রাপ্তভোট সংখ্যা বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম’র নোঙ্গর প্রতীকের প্রার্থী এস এম নেওয়াজ মোরশেদ প্রাপ্তভোট ২১ শত ২০, বাংলাদেশ কংগ্রেসের ‘ডাব’ প্রতীকের প্রার্থী মির্জা গোলাম আজম ২ শত ৫৪, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আম প্রতীকের প্রার্থী মো. আবু সুফিয়ান ৮ শত ৮৬, তৃণমূল বিএনপির ‘সোনালী আঁশ’ প্রতীকের প্রার্থী মো. নাদির উদ্দিন খান ২ শত ৬৩ এবং জাতীয় পার্টির ‘লাঙ্গল’ প্রতীকের প্রার্থী মো. শফিকুল ইসলাম মধু প্রাপ্তভোট ৭ শত ৭৯। দলের ত্যাগী, বঞ্চিত তৃণমূল নেতাকর্মীদের কষ্টে অর্জিত বিস্ময়কর এ বিজয় মো. রশীদুজ্জামান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আওয়ামীলীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পাইকগাছা কয়রা’র দলীয় নেতৃবৃন্দ, কর্মী সমর্থক এবং সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেছেন। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিহিংসা পরায়ন হয়ে সহিংসতা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন
তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 8, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় জামানত হারাচ্ছেন ২৩ প্রার্থী
Next Article সাতক্ষীরা-১ আসনে জামানাত হারাচ্ছেন ৮ জন প্রার্থী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 5 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রির অভিযোগের দুই প্রতিষ্ঠানে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
খুলনামহানগর

সুন্দরবনের কচিখালী ডিমেরচরে মালা ফাঁদসহ হরিণ শিকারী আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?