By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খুলনা -৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > খুলনা -৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী
খুলনা

খুলনা -৬ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আজাদ জয়ী

Last updated: 2026/02/13 at 5:32 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

পাইকগাছা প্রতিনিধি :: নিরাপত্তা অটুট বেষ্টনী ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে খুলনা – ৬ (কয়রা-পাইকগাছা) আসনে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২৬ হাজার ১৪ ভোটের ব্যবধানে খুলনা-৬ আসনে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লার সংসদ সদস্য প্রার্থী আবুল কালাম আজাদ বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। প্রাপ্ত ফলাফলে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লক্ষ ৫০ হাজার ৭২৪ ভোট। অপরদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পীর প্রাপ্ত ১ লক্ষ ২৪ হাজার ৭১০ভোট। ১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দুই উপজেলার ১৫৫টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ ভোটাররা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে উৎসবমূখর পরিবেশে স্ব স্ব পছন্দের প্রার্থীকে প্রদান করেন। ছোটখাটো দুই একটি বিচ্ছিন্ন ঘটন ছাড়া সবকটি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন করেন সংশ্লিষ্টরা। নির্বাচন শেষে প্রাপ্ত ফলাফল অনুযায়ী খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এসএম মনিরুল হাসান বাপ্পী কে পরাজিত করে জামায়াতের মাওলানা আবুল কালাম আজাদ বেসরকারি ভাবে খুলনা -৬ ( কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে। এ আসনে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। অন্যান্য প্রার্থীদের রয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল মোস্তফা কামাল জাহাঙ্গীর, ইসলামি আন্দোলনের হাতপাখা আসাদুল্লাহ আল গালিব ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কাস্তে প্রশান্ত কুমার মন্ডল। এদিকে গণভোটে বিপুল ভোটের ব্যবধানে হ্যাঁ জয়যুক্ত হয়েছে বলে জানা গেছে। এ বিজয় জনগণের উল্লেখ করে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সকলকে সাথে নিয়ে অবহেলিত এ জনপদে পাইকগাছা কয়রা’র উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করে আলহাজ্ব আবুল কালাম আজাদ দলীয় নেতাকর্মী সহ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সকলের সহযোগীতায় একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছি জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

জন্মভূমি ডেস্ক February 13, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস
Next Article আওয়ামী লীগের ঘাঁটিতে বিএনপির জয়
আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 2 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

৭ দিনের আল্টিমেটাম: খুলনায় থাই অ্যালুমিনিয়াম, হার্ডওয়ার, মার্কারি গ্লাস সহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে শ্রমিক সভা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগর

‎খুলনা মহানগর ছাত্র অধিকার পরিষদের আংশিক কমিটি অনুমোদন নেতৃত্বে: সাব্বির,ওমর, সম্রাট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?