By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খোঁজ মেলেনি মেহেরপুরের নিখোঁজ তিন মাদরাসা ছাত্রীর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মেহেরপুর > খোঁজ মেলেনি মেহেরপুরের নিখোঁজ তিন মাদরাসা ছাত্রীর
মেহেরপুরশীর্ষ খবর/ তাজা খবর

খোঁজ মেলেনি মেহেরপুরের নিখোঁজ তিন মাদরাসা ছাত্রীর

Last updated: 2023/05/31 at 11:03 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ব্যাগ ভর্তি বই খাতা নিয়ে মাদরাসায় গিয়ে তিন দিনেও বাড়ি ফেরেনি মেহেরপুরের গাংনী উপজেলার দেবীপুর গ্রামের তিন ছাত্রী। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ করেও তাদের না পেয়ে থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে নিখোঁজ ছাত্রীদের পরিবার।পুলিশ বলছে নিখোঁজ ছাত্রীদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে।

গত রোববার (২৮ মে) সকালে তারা মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি। তবে তাদের সন্ধান পেতে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ-খবর করে হদিস না পেয়ে গতকাল সোমবার (২৯ মে) গাংনী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পারিবারিক সূত্র জানায়, গত ২৮ মে সকালে মাদরাসায় যাওয়ার নাম করে তারা বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পার হলেও তারা বাড়ি ফেরেনি। ফলে অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান মেলেনি। তাদের সহপাঠিরাও খোঁজ দিতে পারেনি।

স্থানীয় ইউপি সদস্য হিরোক আহাম্মেদ জানান, বিষয়টি আমরা শুনেছি। আমরাও আমাদের আত্মীয়-স্বজনদের কাছে মোবাইলে যোগাযোগ করছি। একই গ্রামের তিনজন ছাত্রী নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন উভয় পরিবারের লোকজনসহ এলাকাবাসী।

বামুন্দি দাখিল মাদরাসার সুপার আমিরুল ইসলাম জানান, আমি অসুস্থতার কারণে দুই দিন মাদরাসায় যেতে পারিনি। তবে অন্যান্য শিক্ষকদের সঙ্গে খোঁজ নিয়ে জেনেছি এই তিন ছাত্রী ওই দিন থেকে অনুপস্থিত রয়েছে।

গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিখোঁজ ৩ ছাত্রীর বিষয়ে একটি জিডি করেছেন পরিবারের লোকজন। তাদের উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করছে।

তিনি আরও জানান, তাদের কাছে কোনো মোবাইল ফোন নেই। তাই তাদের পেতে একটু দেরি হতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
Next Article বাজেট ২০২৩-২৪ : যেসব পণ্যের দাম বাড়বে ও কমবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
মহানগর

নগরীতে পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি খুন

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
যশোর

যশোরে আল মামুন ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 23 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
মেহেরপুর

গাংনীতে দুস্থদের বরাদ্দের চাল দাবি করায় জামায়াত নেতার উপর হামলা

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?