
খোকসা প্রতিনিধি : রমজানের পবিত্রতা ও যাকাতের অর্থ সরকারী ফান্ডে প্রদান করুন। সার্বজনীন ইসলামকে সকল মুমিনের দোরগোড়ায় পৌঁছে দিতে আপনারাই হলেন মূল কান্ডারী। আসুন পবিত্র রমজানের তাৎপর্যকে অন্তরে ধারণ করে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করি। কুষ্টিয়ার খোকসা উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের মাসিক সমন্বয়ে সভার প্রধান অতিথির বক্তৃতায় (ভারপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: তাসমিন জাহান এ কথা বলেন।
ইসলামিক ফাউন্ডেশন উপজেলা ফিল্ড অফিসার জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা ফিল্ট অফিসার এবি পার্টির কুষ্টিয়া জেলা আহ্বায়ক আবু বকর সিদ্দিক।
ইসলামের ফাউন্ডেশন উপজেলার মডেল কেয়ারটেকার হাফেজ সালাউদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, সার্বজনীন ইসলামকে মুসলমানদের দোরগোড়ায় তার মৌলিক বিধানাবলী পৌঁছে দেওয়ার দায়িত্ব ইমামদের। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষক কার্যক্রমের অংশ হিসেবে শিশুদেরকে যেমন শৈশব থেকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা ঠিক তেমনি মুসলিম উম্মাহর অর্থনীতির চালিকা শক্তিশালী করতে সরকারী যাকাত ফান্ডে ডাকাতের টাকা প্রদান করা নৈতিক দায়িত্ব।
উক্তবাসীর সমন্বয় সভায় উপজেলার সকল মসজিদভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।