By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: খোলপেটুয়া নদীর স্রোতে প্লাবিত হচ্ছে নতুন-নতুন এলাকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > খোলপেটুয়া নদীর স্রোতে প্লাবিত হচ্ছে নতুন-নতুন এলাকা
জাতীয়জেলার খবর

খোলপেটুয়া নদীর স্রোতে প্লাবিত হচ্ছে নতুন-নতুন এলাকা

Last updated: 2022/07/16 at 11:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি
সুন্দরবর উপকুলীয় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর দূর্গাবাটি ভেঙে যাওয়া বেঁড়িবাঁধ দিয়ে দ্বিতয়ি দিনের মত প্রবল স্্েরাতে পানি লোকালয়ে প্রবেশ করছে। ভেসে যাচ্ছে একের পর চিংড়ী ঘের ও ফসলি জমি। প্লাবিত হচ্ছে নতুন-নতুন এলাকা। খোলপেটুয়া নদীতে জোয়ারের প্রবল চাপে ক্ষতিগ্রস্থ বেড়ীবাধ সংষ্কার করা যাচ্ছে না এমন দাবী পানিউন্নয়ন বোর্ডের। এদিকে ভেঙে যাওয়া বেড়িবাঁধ দিয়ে প্রবল বেগে জোয়ারের পানি ঢুকে পড়ায় প্লাবিত হয়ে পড়েছে বুড়িগোলিনী ইউনিয়নের অন্তত: ১২টি গ্রাম। রাস্তাঘাট এখন পানিতে একাকার। বুড়িগোয়ালিনী ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় সাড়ে তিন হাজার পরিবার। ইতিমধ্যে প্লাবিত এলাকায় সুপেয় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানিতে প্লাবিত হওয়ায় ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে রান্না ঘরসহ অনেকের কাঁচা ঘরবাড়ি। ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা।
গত বৃহস্পতিবার রাতে প্রবল জোয়ারের চাপে পশ্চিম দুর্গাবাটির সাইক্লোনশ্লেটার সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর ২০০ ফুট এলাকাজুড়ে উপকুল রক্ষা বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যায়। শুক্রবার ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কার করা সম্ভব না হওয়ায় ক্রমান্বয়ে ক্ষয়ক্ষতির পরিমান যেমন বাড়ছে, তেমনি সীমাহীন দুর্ভোগে পড়ছে উপকূলের মানুষ। জরুরী ভিত্তিতে বেঁড়িবাধ সংস্কার করা না হলে প্লাবিত হবে উপকুলীয় উপজেলা শ্যামনগরের নতুন নতুন এলাকা। তবে, বেঁড়িবাধ সংস্কারে ইতিমধ্যে পানি উন্নয়নের বোর্ডের সহযোগিতায় জনপ্রতিনিধিরা স্থানীয়রদের নিয়ে বাঁশ দিয়ে পাইলিং এর কাজ শুরু করেছেন।
সরেজমিনে দেখা গেছে, দুর্গাবাটিতে খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে ইতিমধ্যে পশ্চিম ও পূর্ব পোড়াকাটলা, পশ্চিম ও পূর্ব দুর্গাবাটি, আড়পাঙ্গাশিয়া, বুড়িগোয়ালিনী, কলবাড়ি, দাতিনাখালী, মাদিয়া ও ভামিয়া গ্রাম প্লাবিত হয়েছে।
ইতিমধ্যে শুক্রবার বিকেলে ভাঙনকবলিত বেড়িবাঁধ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহি প্রকৌশলী আবুল খায়ের, উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার হোসেন, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম।
ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, খুব শীঘ্রই ভাঙনকবলিত বাঁধ মেরামতের কাজ শুরু হবে। দুর্যোগ কবলিত মানুষের সুপেয় খাবার পানির সংকট নিরসনে দুর্গাবাটিতে রিভার্স অসমোসিস প্লান্ট চালু করা হবে। এছাড়া পানিবন্দী ৩ হাজার পরিবারকে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হবে।
পাউবোর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের জানান, পানি উন্নয়ন বোর্ড থেকে বস্তা, দঁড়ি, বাঁশ ও পেরেক সরবরাহ করা হয়েছে। ৫৫০ ফুট এলাকায় পাইলিং করার জন্য কাজ শুরু করা হয়েছে।

 

সিনিয়র করেস্পন্ডেন্ট July 16, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোরের সাংবাদিক শামছুর রহমান কেবলের ২২তম মৃত্যুবার্ষিকী পালন
Next Article বঙ্গবন্ধুকন্যাকে গ্রেপ্তার করে গণতন্ত্রকেই বন্দি করা হয়েছিল : তথ্যমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 3 minutes ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 6 minutes ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 17 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সূচি নির্ধারণ, প্রজ্ঞাপন জারি

By Tanvir 3 minutes ago
জাতীয়

নবনিযুক্ত ১৪ জেলা পরিষদের প্রশাসকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

By Tanvir 6 minutes ago
জাতীয়

উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার: বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী

By Tanvir 17 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?