By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ‘গণঅভ্যুত্থান’ না হলে ‘ওসি’ হতে পারতাম না, বিএনপির কর্মীসভায় বললেন ওসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > ‘গণঅভ্যুত্থান’ না হলে ‘ওসি’ হতে পারতাম না, বিএনপির কর্মীসভায় বললেন ওসি
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

‘গণঅভ্যুত্থান’ না হলে ‘ওসি’ হতে পারতাম না, বিএনপির কর্মীসভায় বললেন ওসি

Last updated: 2024/12/28 at 2:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : কুষ্টিয়ায় বিএনপির কর্মী সমাবেশের মঞ্চে ওঠে দলটির নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম। ভাষণে তিনি বলেন, ৫ তারিখের ‘গণঅভ্যুত্থান’ না হলে আমি এখানে ‘ওসি’ হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি।
বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির অনুষ্ঠানে এসব কথা বলেন ওই পুলিশ কর্মকর্তা। শুক্রবার রাতে সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। রাজনৈতিক দলের মঞ্চে ওসির এমন বক্তব্যকে ‘অপেশাদার’ বলে মন্তব্য করছেন নেটিজেনরা।
ভিডিওতে সাবলীলভাবে ওসিকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি তার বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ১৫-১৬ বছর কীভাবে, কোথায় ছিলেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কোথায়, কীভাবে কষ্ট করেছেন। আপনারা ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, হয়ত আরেকজন ছিল। আমাকে বাধ্য করেছে। হয়ত আমাকে দেখে আপনারা বলছেন, এ বড় বড় কথা বলে, আসলে না। আমিও ওইরকম নির্যাতিত ছিলাম। ভিডিওতে দেখা যায়, ওসি শেখ মঈনুল ইসলাম বিএনপির কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, অনেক ত্যাগ-তিতিক্ষার পর আপনারা (বিএনপি) এ পর্যন্ত আসতে পেরেছেন। ১৫-১৬ বছর পর আপনারা এক জায়গায় হতে পারছেন, সবার সঙ্গে কথা বলতে পারছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, যে সুযোগটা আসছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করেন। এমন কোনো কাজ কইরেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নিতে পারে।
এরপর ওসিকে বলতে দেখা যায়, এ প্রোগ্রামটা আপনাদেরই। আমি কেন পুলিশ আসব? তারপরও আমি আসলাম। আমার থানার সামনে, আসতে হবে। মনও চায় আসতে। মনও টান দেয় যে এখানে একটু কথা বলি। আসলে সব সময় তো সব কথা বলা যায় না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, কেউ কোনো ঝামেলা করবেন না। আমরা আপনাদের সেবায় এখানে আছি। যতটুকু পারি, আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব। সব হিংসা-বিদ্বেষ ভুলে যান। আপনাদের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। এই সুযোগ আর দেওয়া যাবে না।
শুক্রবার রাতে এ ব্যাপারে যোগাযোগ করা হলে ওসি শেখ মঈনুল ইসলাম তার বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, সেখানে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তবে থানার সামনেই সভাটি হচ্ছিল। সেখানে লাঠি-চায়নিজ কুড়াল নিয়ে মারামারি হচ্ছিল। সেটা শান্ত করতেই বক্তব্য দেওয়া হয়। এই মঞ্চে বক্তব্য দেওয়া ঠিক নয়, তা জানি। এ ছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্যও ছিল না।
সমাবেশে উপস্থিত ছিলেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে খোকসা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশেষ কর্মিসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ।
খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আমজাদ আলীর সভাপতিত্বে কর্মীসভার উদ্বোধক ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। এ ছাড়া সভার বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, নুরুল ইসলাম আনসার প্রামাণিক ও সদস্য আলাউদ্দিন খান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন খোকসা পৌর বিএনপির সভাপতি মুন্সি এ জেড জি রশিদ।
সকাল থেকেই সেখানে স্থানীয় দুই গ্রুপের সমর্থকদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল চলছিল। প্রথমে বিএনপি নেতা আলাউদ্দিন খান মঞ্চের মাইকে নেতাকর্মীদের শান্ত থাকতে বলেন। পরে বেলা ১১টার দিকে খোকসা থানার ওসি এসে মঞ্চে উঠে মাইকে বক্তব্য দেন। সেই বক্তব্যই গতকাল ছড়িয়ে পড়ে।
নাম প্রকাশ না করার শর্তে কুষ্টিয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসির বক্তব্যের বিষয়টি নজরে এসেছে। তিনি কী বক্তব্য দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পলাশ কান্তি নাথ বলেন, এ ধরনের কোনও খবর আমাদের কাছে নেই। স্বাভাবিকভাবে কোনও রাজনৈতিক দলের সমাবেশে কোনও পুলিশ সদস্যের বক্তব্য রাখার সুযোগ নেই। তবে কোনও পরিস্থিতিতে সে কথা বলেছে, ব্যাপারটি খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারব।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোপালগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গ্রেপ্তার
Next Article গোপালগঞ্জে নারীর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?