By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন দেওয়া নারীর মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন দেওয়া নারীর মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন দেওয়া নারীর মৃত্যু, অভিযুক্ত গ্রেফতার

Last updated: 2023/01/12 at 1:41 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন দেওয়া নারী সুফিয়া বেগম (৫০) মারা গেছেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনার প্রধান অভিযুক্ত ওই নারীর দেবর অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য লিয়াকত মোল্লাকে (৫০) পুলিশ গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ওই নারীর ভাই আখতার হোসেন বাদী হয়ে কাশিয়ানী থানায় লিয়াকত ও সহযোগী সোহেলের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও দুই থেকে তিনজনের নামে একটি মামলা করেন।

কাশিয়ানী থানার ওসি ফিরোজ আলম বলেন, ‘আসামি লিয়াকতকে ঢাকার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাকে ঢাকা থেকে কাশিয়ানী থানায় আনা হয়েছে। আজ তাকে  গোপালগঞ্জের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।’

এর আগে, মঙ্গলবার বেলা ১১টার দিকে কাশিয়ানীর সাজাইল ইউনিয়নের বাগঝাপা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের স্ত্রী সুফিয়া বেগমকে বাড়ির উঠানের পেয়ারা গাছের সঙ্গে বেঁধে গায়ে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন দেবর লিয়াকত মোল্লা। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যান সুফিয়াকে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আগুনে ওই নারীর শরীরের ৯০ ভাগ পুড়ে যায় বলে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানিয়েছেন। বাগঝাপা গ্রামের হিরন মোল্লা ও ইয়াকুব মোল্লা জানান, এই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য ইউসুফ আলী মোল্লার সঙ্গে তাঁর আপন ভাই লিয়াকত মোল্লার দীর্ঘ দিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। অভিযুক্ত লিয়াকত মোল্লাও একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। লিয়াকাত মোল্লা তার পৈতৃক সম্পত্তির প্রাপ্য অংশ আগেই বিক্রি করে অন্যত্র বসবাস করছেন । কিন্তু এখনও তিনি পৈতৃক  সম্পত্তি পাবেন বলে দাবি করছেন। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে মঙ্গলবার লিয়াকত তার ভাবী সুফিয়া বেগমকে ঘর থেকে বাইরে এনে উঠানে থাকা পেয়ারা গাছের সঙ্গে বেঁধে গায়ে আগুন ধরিয়ে পালিয়ে যান।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আজ ফটো সাংবাদিক সুভাষ বসুর মৃত্যুবার্ষিকী
Next Article মালয়েশিয়ায় যশোরের যুবককে হত্যার অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
অর্থনীতিজাতীয়

ফেসবুক-ইনস্টাগ্রাম-ইউটিউবে টাকার নোটের কনটেন্ট, হতে পারে জেল-জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মঙ্গলবার বিকালে সংসদ ভবন কমপ্লেক্সে মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 22 minutes ago
খুলনামহানগর

নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 30 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?