By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গাজায় আল-আজহার বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশিয়ে দিলো ইসরাইল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় আল-আজহার বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশিয়ে দিলো ইসরাইল
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় আল-আজহার বিশ্ববিদ্যালয় মাটির সঙ্গে মিশিয়ে দিলো ইসরাইল

Last updated: 2023/11/05 at 1:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ইসরাইলের বোমা হামলায় মাটির সঙ্গে মিশে গেছে গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়টিতে বোমা হামলার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে এতে কোনও হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।

শনিবার (৪ নভেম্বর) জর্ডান নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

লন্ডনে অবস্থানরত ফিলিস্তিনি সাংবাদিক আহমেদ আলনাওক তার এক্স (সাবেক টু্ইটার) অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে বোমা হামলায় একটি ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তিনি ক্যাপশনে লিখেছেন, ‘ গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি; যেখানে আমি ইংরেজি সাহিত্যে প্রথম ডিগ্রি অর্জন করেছি।’

এছাড়াও আরেক ফিলিস্তিনি সাংবাদিক মোহাম্মদ স্মেরি এক্স অ্যাকাউন্টে ধোঁয়ায় আচ্ছন্ন একটি ভবনের ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘গাজায় আর কোনও বিশ্ববিদ্যালয় থাকলো না।’

গত ৭ অক্টোবর থেকে গাজায় অবিরাম বোমা হামলা চালাচ্ছে ইসরাইলের সেনাবাহিনী। এই হামলায় এখন পর্যন্ত হাজার হাজার স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এক বিবৃতিতে হামাস পরিচালিত গাজার মিডিয়া অফিসের পরিচালক সালামা মারুফ বলেছেন, ‘গত ৭ অক্টোবর থেকে ইসরাইলের হামলায় গাজার ৩২ হাজারেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। এছাড়াও অন্তত ২০০টি স্কুল পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইলি বাহিনী।’

এদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার ৪৮৮ জনে। এছাড়া ইসরাইলি হামলায় আহত হয়েছে অন্তত ২৬ হাজার ২০০ জন। আহতদের মধ্যে ২৪ হাজার জন গাজার অধিবাসী, বাকিরা পশ্চিম তীরের।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 5, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে ‘টাইগার থ্রি’র আয় ছাড়াল কোটি রুপি
Next Article সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 17 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?