By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গাজায় ইসরায়েলের হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ২৩৪
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় ইসরায়েলের হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ২৩৪
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় ইসরায়েলের হামলায় ৪৮ ঘণ্টায় নিহত ২৩৪

Last updated: 2024/02/05 at 1:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আকাশ, স্থল ও সমুদ্র থেকে ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ২৩৪ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় নিহতের সংখ্যা ১২৭ জন বলে জানিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ।

জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ তার দৈনিক আপডেটে জানিয়েছে, ২ ফেব্রুয়ারি বিকেল থেকে ৪ ফেব্রুয়ারি বিকেলের মধ্যে গাজায় কমপক্ষে ২৩৪ ফিলিস্তিনি নিহত এবং ৩৪৩ জন আহত হয়েছে। খবর আল জাজিরার

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান উদ্ধৃত করে সংস্থাটি বলেছে, ৩ ফেব্রুয়ারি ১০৭ জন নিহত হয়েছিল এবং ৪ ফেব্রুয়ারিতে ১২৭ জন নিহত হয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ৭ অক্টোবর সংঘাত শুরুর পর থেকে ভূখণ্ডটিতে ২৭ হাজার ৩৬৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬ হাজার ৬৩০ ফিলিস্তিনি।

এদিকে রোববার রাতে বৈঠক করেছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রিসভা। তবে সেখানে গাজায় হামলা ও পরবর্তী বিষয়ের পদক্ষেপ নিয়ে খুব বেশি ঐক্যমতে পৌঁছাননি বৈঠক অংশ নেয়া ব্যক্তিরা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের মুক্তিকে কী পদক্ষেপ নেয়া হবে সে বিষয়ে ঐক্যমত ছিল না। কারণ ইসরায়েলি পক্ষ হামাসকে বেশি ছাড় দিতে রাজি নয়।

প্রায় চারমাস ধরে আকাশ, সাগর ও স্থলপথে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় হামলা করছে ইসরায়েল। প্রায় পুরো গাজা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। হাজার হাজার বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করার লক্ষ্যে নির্বিচারে হামলা করছে ইসরায়েল। তবে হামাসের মূল শক্তি সেখানকার টানেলের এখনও ৮০ শতাংশই অক্ষত রয়েছে বলে সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে তীব্র পরিস্থিতির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে আহত হয়েছেন শত শত ইসরায়েলি সেনা। এসব সেনাকে ফেরাতে ১৫০০ এর বেশি অভিযান চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে আহতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহু প্রশাসন।

শনিবার পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনী গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ২২৪ জনসহ যুদ্ধ শুরুর পর থেকে ৫৬১ জন অফিসার ও সেনার মৃত্যুর খবর দিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত ২,৮৫১ জন অফিসার ও সেন্য আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানের সময় আহত হয়েছেন ১,২৯৬ জন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষে ভারতীয় মুসল্লিরা দেশে ফেরা শুরু করেছে
Next Article যশোরের ৬ আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র ২৭৫টি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?