By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গাজায় লড়াই থামানোর আহ্বান জানাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > গাজায় লড়াই থামানোর আহ্বান জানাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

গাজায় লড়াই থামানোর আহ্বান জানাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

Last updated: 2023/11/03 at 5:33 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ বাধার পর তৃতীয়বারের মতো ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ জানিয়েছে, এবারের সফরে— ইসরায়েলি সরকারের প্রতি— লড়াই থামানোর আহ্বান জানাবেন ব্লিঙ্কেন। তবে এটি কোনো যুদ্ধবিরতি হবে না।

শুক্রবার (৩ নভেম্বর) ব্লিঙ্কেনকে বহনকারী বিমানটি ইসরায়েলের তেল আবিবে অবতরণ করে।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরামর্শক জন কিরবি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে কোনো যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে না। এর বদলে ‘অস্থায়ী এবং স্থানীয়ভাবে’ লড়াই থামানোর কথা বলছেন তারা।

ইসরায়েলের উদ্দেশে রওনা দেওয়ার আগে ব্লিঙ্কেন বিমানবন্দরে বলে যান, তিনি গাজায় বেসামরিক মানুষের প্রাণহানি কমানোর ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেবেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এতে ১ হাজার ৪০০ ইসরায়েলি নিহত হন। ওই ঘটনার প্রতিশোধ নিতে গাজা থেকে হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়ার পরিকল্পনা করে ইসরায়েল। ওই পরিকল্পনার অংশ হিসেবে গাজায় তারা অব্যাহতভাবে বোমা হামলা; সঙ্গে স্থল হামলা চালাচ্ছে।

ইসরায়েলি বাহিনীর চালানো এসব হামলায় এখন পর্যন্ত ৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে ৭০ শতাংশই হলো নারী ও শিশু।

যুক্তরাষ্ট্র প্রথমদিকে গাজায় এ নির্বিচার হত্যাকাণ্ড নিয়ে চুপ থাকলেও; এখন এ নিয়ে কথা বলা শুরু করেছে। মার্কিন কর্মকর্তারা শিকার করেছেন, গাজায় ইসরায়েলের হামলায় অনেক বেসামরিক মানুষ প্রাণ হারিয়েছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিজদাহ দিতে গিয়েও দেননি শামি?
Next Article শনিবার ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 9 hours ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 9 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে ন্যাটো থেকে সরিয়ে নেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

By Tanvir 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?