By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গাজীপুর সিটি নির্বাচন: আজমত উল্লাহ ইসিতে, জাহাঙ্গীর হাইকোর্টে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গাজীপুর সিটি নির্বাচন: আজমত উল্লাহ ইসিতে, জাহাঙ্গীর হাইকোর্টে
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গাজীপুর সিটি নির্বাচন: আজমত উল্লাহ ইসিতে, জাহাঙ্গীর হাইকোর্টে

Last updated: 2023/05/08 at 2:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আজমত উল্লাহ খান পৌঁছেছেন নির্বাচন কমিশনে। তার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগের ব্যাখ্যা দিতে ইসির ডাকে এসেছেন তিনি।

রবিবার দুপুর ৩টা ৫ মিনিটে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সভাকক্ষে তার বক্তব্য শুনতে বসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

এর আগে আচরণবিধি ভঙ্গের অভিযোগে তাকে দুই দফা শোকজ করে ইসি। এরপর তাকে ইসিতে তলব করা হয়।

এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন আওয়ামী লীগের দলীয় মনোনয়নবঞ্চিত জাহাঙ্গীর আলম।

রবিবার (৭ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়েছে বলে জানান সাবেক এই মেয়র। কালের কণ্ঠকে তিনি বলেন, রিটটি ফাইল করা হয়েছে।

এর আগে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল-ইসলামের হাইকোর্ট বেঞ্চে রিট দায়েরের অনুমতি নেওয়া হয়। এই বেঞ্চেই ক্রম অনুযায়ী রিট আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলমের আইনজীবী নকিব সাইফুল ইসলাম।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর গত ৩০ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম মেয়র পদে জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল করেন। তবে তার মা জায়েদা খাতুনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

পরে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আপিল করেন জাহাঙ্গীর আলম। গত ৪ মে ঢাকার বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব প্রার্থী জাহাঙ্গীরের আপিল আবেদন খারিজ করে দেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় ৬ষ্ঠ জাতীয় গণমাধ্যম সপ্তাহ উদযাপিত
Next Article ২৩ মে ডেন্টালে ভর্তি শুরু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

জানুয়ারিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৭, শীর্ষে মোটরসাইকেল

By জন্মভূমি ডেস্ক 39 minutes ago
জাতীয়

ইসি এখন পোস্ট অফিসের মতো: বদিউল

By জন্মভূমি ডেস্ক 42 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?