By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: গার্মেন্টস মালিকদের বেতন প্রস্তাব অযৌক্তিক : শ্রম প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গার্মেন্টস মালিকদের বেতন প্রস্তাব অযৌক্তিক : শ্রম প্রতিমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

গার্মেন্টস মালিকদের বেতন প্রস্তাব অযৌক্তিক : শ্রম প্রতিমন্ত্রী

Last updated: 2023/11/02 at 7:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, নতুন বেতন কাঠামোতে শ্রমিকদের জন্য ১০ হাজার ৩৯৯ টাকার যে প্রস্তাব মালিকরা করেছে তা অযৌক্তিক। আগামী ৭ নভেম্বর নতুন বেতন কাঠামো নিয়ে মজুরি বোর্ডের নতুন সভা হবে। সেখানে দুই পক্ষের মতামতে যদি চূড়ান্ত সিদ্ধান্ত না আসে তাহলে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হবে।

এসময় প্রধানমন্ত্রীর কাছে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার প্রস্তাব দেওয়া হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় (২ নভেম্বর) রাজধানীর বিজয় নগরে শ্রম ভবনের শ্রমিকদের নিয়ে এক সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

দফায় দফায় বৈঠক করে আপনারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছেন কি না— জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আজ পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। আগামী ৭ নভেম্বর মজুরি বোর্ডের বৈঠক রয়েছে। সেখানে আশা করি চূড়ান্ত হতে পারে। যদি না হয়, তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিয়ে যাওয়া হবে। আশা করি শেষ ভরসাস্থল প্রধানমন্ত্রী মালিক শ্রমিকদের ডেকে একটি সিদ্ধান্ত দেবেন।

মালিকরা নতুন যে বেতন কাঠামোর প্রস্তাব দিয়েছেন তা যৌক্তিক মনে করেন কি এমন প্রশ্নে তিনি বলেন, মোটেও না। বর্তমান বাজারে একজন শ্রমিক দুই বেলা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে এমন একটি বেতন কাঠামো করতে হবে। সেটা না হলে শ্রমিকরা সন্তুষ্ট হবে না। তাই বিষয়টি নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে।

শ্রম প্রতিমন্ত্রী বলেন, এর আগেও যে কয়কটি মজুরি বোর্ড হয়েছে সেখানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছিল। এবারও হয়তো তার হস্তক্ষেপে একটি যৌক্তিকপর্যায়ে যেতে পারব।

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাজাহান খান। তিনি বলেন, শ্রমিকদের বেতন বাড়বে এটা তো সবাই বলছে। শ্রমিকদের দাবি, ২০ হাজার ৩৯৯ আর মালিকরা বলছে, ১০ হাজার ৩৯৯ টাকা। আমরা মনে করি কোনো পক্ষের দাবি যৌক্তিক না। বাস্তবতার সঙ্গে মিল রেখে একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছাতে হবে। তাই দুই পক্ষের মাঝামাঝি এমন একটি বেতন কাঠামোর প্রস্তাব করব যেখানে শ্রমিকরাও বাঁচে, শিল্পও বাঁচে। তাই বিষয়টি যেন গ্রহণযোগ্য পর্যায়ে হয় সেই চেষ্টা সরকারের পক্ষে থেকে থাকবে।

এই আন্দোলনে বিএনপি উসকানি রয়েছে মন্তব্য করে শাহাজান খান বলেন, বিএনপি গার্মেন্টস শিল্পকে ধ্বংস করতে চায়। তারা নানা সময় বিভিন্ন গ্রুপের ওপর ভর করে দেশে অরাজকতা তৈরি করতে চায়। এবার শ্রমিক আন্দোলনকে ভর করেছে।

অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক সংগঠনের ৪টি মোর্চার শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 2, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশে নতুন ভোটার হলেন ৫ লাখ ৪০ হাজার
Next Article প্রতিদিন সেবক নিউজপোর্টাল-এর প্রকাশকের শাশুড়ীর মৃত্যু 
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Uncategorized

লখপুরের ভবনা দাখিল মাদ্রাসার অভাবনীয় সাফল্য

By জন্মভূমি ডেস্ক 26 minutes ago
আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 26 minutes ago
আন্তর্জাতিক

ইরানের মন্ত্রী-কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করল নিউজিল্যান্ড

By Staff Reporter 27 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান

By Staff Reporter 30 minutes ago
জাতীয়

নবনিযুক্ত আইজিপিকে র‌্যাংক ব্যাজ পরালেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 32 minutes ago
জাতীয়

ঈদযাত্রায় পাঁচ রুটে চলবে বিশেষ ট্রেন

By Staff Reporter 34 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?