By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন
জাতীয়

গোপালগঞ্জে বাসের ধাক্কায় নিহত ১, বাসে বিক্ষুব্ধ জনতার আগুন

Last updated: 2025/05/20 at 4:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 11 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রবীন্দ্রনাথ সরকার বিশ্বাস (৬০) নামের এক কাঠমিস্ত্রি নিহত হয়েছে। এছাড়া সঞ্জীব বিশ্বাস মিল্টু নামের মোটরসাইকেল চালক মারাত্মক আহত হয়েছে। এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দিয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। নিহত ও আহতদের বাড়ি গোপালগঞ্জ জেলা শহরের পাওয়ার হাউজ রোডে। আহত সঞ্জীব বিশ্বাসকে প্রথমে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন জানান, খুলনা থেকে বরিশালগামী নয়ন পরিবহনের একটি বাস সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিল। এর পেছনেই দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে যাওয়া টেকেরহাটগামী একটি লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে সামনের বাসে সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী রবি বিশ্বাস ছিটকে পড়ে বাসের চাকার নিচে পিষ্ঠ হয়ে নিহত হয়। আহত হয় সঞ্জীব বিশ্বাস নামের মোটরসাইকেল চালক। এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘাতক বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন ও সদর উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন বলেন, আগুন দেওয়ার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর দুর্ঘটনা কীভাবে ঘটেছে সে বিষয়ে তদন্ত করে সেটারও ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 20, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article স্টারলিংকের আনুষ্ঠানিক যাত্রায় প্রধান উপদেষ্টার অভিনন্দন
Next Article থাইল্যান্ড গেলেন জুলাই অভ্যুত্থানে আহত আরো ৭ জন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 36 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 38 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?