By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোপালগঞ্জে ভাসমান বেডে সবজি চাষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > গোপালগঞ্জে ভাসমান বেডে সবজি চাষ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জে ভাসমান বেডে সবজি চাষ

Last updated: 2023/01/21 at 9:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিম্ন জলাভূমি বেষ্টিত জমিতে ভাসমান বেডে সবজি চাষের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ জানুয়ারি) সকালে উপজেলার কান্দি ইউনিয়নের মাচারতারা গ্রামের কয়েকটি জলাভূমির ওপর তৈরি ভাসমান বেডে সবজির চারা রোপণ করে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ‘ভাসমান বেডে সবজি ও মসলা চাষ’ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায়, কান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তুষার মধুসহ এলাকার কৃষক-কৃষাণীরা উপিস্থত ছিলেন। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নিটুল রায় বলেন, কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়নে দেড় হাজার বিঘা জলাবদ্ধ পতিত জমি রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা এই পতিত জমিতে ফসল উৎপাদনের উদ্যোগ নিয়েছি। এই পতিত জলাবদ্ধ জমির যেখানে ধান চাষ করা সম্ভব, সেখানে ধান চাষ করব। আর যেখানে ধান চাষ করা সম্ভব না, সেখানে সবজি চাষ করা হবে। তিনি আরও বলেন, এই দেড় হাজার বিঘা জলাবদ্ধ পতিত জমিতে ধান ও সবজির চাষ করা হলে ৬০ হাজার মণ ধান উৎপাদিত হবে। যার বাজার মূল্য ৬ কোটি টাকা। এছাড়া কচুরিপানার ভাসমান বেডে লাউ, কুমড়া, করলাসহ বিভিন্ন সবজি চাষ করলে অন্তত ৩০ লাখ টাকার সবজি উৎপাদিত হবে। ভাসমান বেডে সবজি ও মসলা চাষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস বলেন, যেখানে পানি আছে সেখানে আমরা ভাসমান বেডে সবজি চাষ করব। আর যেখানে পানি নেই কিন্তু ধান লাগানো সম্ভব না, সেখানে আমরা ডিপি পদ্ধতিতে সবজির চাষ করব। ভাসমান বেডে সবজি চাষে মাটি এবং রাসায়নিক সার প্রয়োগ করা হয় না। কিন্তু এই ডিপি পদ্ধতিতে আমরা কিছু মাটি ও রাসায়নিক সার প্রয়োগ করব।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 21, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কচুয়ায় ২০ হাজার মানুষের তৃষ্ণা মিটছে এক প্লান্টের পানিতে
Next Article ফুলের রাজ্যে উৎসবে মেতেছেন দর্শনার্থীরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

আর্জেন্টিনার গোল উৎসবের দিনে জিতল ব্রাজিলও

By Nayon Islam 2 hours ago
বিনোদন

April 1, 2026

By Nayon Islam 2 hours ago
বিনোদন

ছয় বছর ধরে স্বামী থেকে আলাদা, করেননি বিয়ে— অন্তঃসত্ত্বা অভিনেত্রী!

By Nayon Islam 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আটকেপড়া বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে পার হওয়ার অনুম‌তি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
অর্থনীতিজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশে জ্বালানি তেলের মজুত কত, চলবে কয়দিন?

By Nayon Islam 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?