By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গোপালগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > গোপালগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

গোপালগঞ্জে সড়কে ঝরল ২ প্রাণ

Last updated: 2023/01/23 at 10:59 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সদর উপজেলার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ দুজন নিহত এবং এক মোটরসাইকেলচালক আহত হয়েছেন।

ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার মিয়াপাড়ার আরামবাগ ও পাথালিয়া এলাকায় আজ রোববার এই দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন খুলনা জেলার তেরখাদা উপজেলার হাতিশুরা গ্রামের আকবর শেখের ছেলে ভ্যানচালক রাজু শেখ (২৪) ও গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার আরামবাগ এলাকার মৃত কাদের ফকিরের ছেলে হান্নান ফকির (৭০)।

আহত মোটরসাইকেলচালক সুদীপ্ত বণিককে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস জানান, আজ সকাল সোয়া ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের পাথালিয়া নামক স্থানে ট্রাকচাপায় ভ্যানচালক রাজু শেখ (২৪) নিহত হন। তিনি সদর উপজেলার ঘোনাপাড়া থেকে ভ্যান চালিয়ে শহরের মান্দারতলায় যাচ্ছিলেন। পথে পাথালিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাক ভ্যানচালক রাজু শেখকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, একই শহরের মিয়াপাড়ার আরামবাগ নামক স্থানে বেলা ১১টার দিকে মোটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৭০) নামে এক সবজি বিক্রেতা নিহত হন।

সবজি বিক্রেতা হান্নান ফকির তার স্ত্রী নুরজাহান বেগমকে ডাক্তার দেখানোর উদ্দেশে শহরের দিকে রওনা হন। তখন রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন। এ সময় মোটরসাইকেলচালক সুদীপ্ত বণিকও মারাত্মক আহত হন। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. শরিফুল ইসলাম বলেন, ‘নিহত হান্নান ফকিরের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে রাজুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট January 23, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেডিএর ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
Next Article বটিয়াঘাটায় কুকুরকে ভ্যাকসিন প্রদান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?