By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: গ্রেনেড হামলা : বিএনপি’র দায়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > ফিচার > গ্রেনেড হামলা : বিএনপি’র দায়
ফিচারশীর্ষ খবর/ তাজা খবর

গ্রেনেড হামলা : বিএনপি’র দায়

Last updated: 2023/08/22 at 2:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

রেজোয়ান হক : ২০০৪ সালের ২১ আগস্টের বর্বরোচিত গ্রেনেড হামলার ৫দিন পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংগে তার অফিসে কথা হয় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের। ঘটনাটি নিয়ে সম্পাদকদের মনোভাব বুঝতে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে প্রধানমন্ত্রীর আমন্ত্রনেই সেখানে গিয়েছিলেন মতি ভাই।

কথাবার্তার সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন। কারা এ হামলা করতে পারে বলে মনে করেন-প্রধানমন্ত্রী জানতে চাইলে মতি ভাই তার অনুমান থেকে আরো কয়েকটি গোষ্ঠীর পাশাপাশি ইসলামী জঙ্গীদের কথা বললে প্রধানমন্ত্রী বিরক্ত হয়ে বলেন- ‘আপনারা ধর্মীয় সংগঠনগুলো সম্পর্কে বাড়িয়ে বলেন, পক্ষপাতমূলক লেখালেখি করেন।’ ২০১৯ সালের এই দিনের প্রথম আলো’য় মতি ভাই বিষয়টি নিয়ে লিখেছিলেন।

তাতে তিনি জানান- ‘আমি অভিযোগ করেছিলাম, আপনারা আওয়ামী লীগের মামলা নিচ্ছেন না, নিহতদের লাশ দিচ্ছেন না এবং প্রতিবাদ সমাবেশ বা শোক পালন করতে দিচ্ছেন না। আওয়ামী লীগ কি শোক প্রকাশও করতে পারবে না? তখন খালেদা জিয়া উত্তেজিত ভাষায় বলেছিলেন, আওয়ামী লীগকে কিছু করতে দেওয়া হবে না, প্রয়োজনে শায়েস্তা করা হবে।’

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সেদিন অল্পের জন্য বেঁচে গেলেও ৩০ আগস্ট বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে দলের তৎকালীন মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়াসহ একাধিক মন্ত্রী গ্রেনেড হামলার জন্য আওয়ামী লীগকেই দায়ী করেন।

২ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, ‘গ্রেনেড হামলা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র। সরকারের সাফল্যকে আড়াল করতে বোমা হামলার ঘটনা ঘটানো হয়েছে।’ সংসদে বেগম জিয়া বলেছিলেন, ‘ওনাকে মারতে যাবে কে?’ শেখ হাসিনা নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন।’

আক্রান্ত আওয়ামী লীগকেই দায়ি করার পক্ষে বিএনপি নেতৃবৃন্দ একটি কথা প্রায়ই বলে থাকেন যে, আওয়ামী লীগের সমাবেশটি মুক্তাঙ্গনে করার কথা ছিল কিন্তু কয়েক ঘন্টা আগে রহস্যজনকভাবে তা পরিবর্তন করে বঙ্গবন্ধু এভিনিউ-এ দলের অফিসের সামনে নিয়ে যাওয়া হয়। মির্জা ফখরুল আজও  তা বলেছেন। রাজনৈতিক বিষয়ক লেখক-গবেষক মহিউদ্দিন আহমেদ বিএনপির এই অভিযোগ ছাড়া আর কোনো গবেষনায় পেয়েছেন কিনা জানিনা-তিনিও দেখলাম আজ  প্রথম আলো’য় তার লেখাতেও বলেছেন ‘মুক্তাঙ্গন থেকে অজ্ঞাতকারণে তড়িঘড়ি করে সমাবেশের স্থান বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সরিয়ে আনা হয়।’

কিন্তু প্রথম আলো’র রেকর্ডই বলছে ২০ আগস্ট প্রথম আলো’র ১৫ নম্বর পাতায় এ সমাবেশ সম্পর্কে আওয়ামী লীগের একটি বিজ্ঞাপন ছাপা হয়েছিল যেখানে সমাবেশের স্থান হিসেবে বঙ্গবন্ধু এভিনিউ-এর কথাই উল্লেখ ছিল। পত্রিকায় কোনো বিজ্ঞাপন ছাপাতে হলে অন্তত: একদিন আগে তা জমা দিতে হয়। সে হিসেবে তা দেয়া হয়েছিল অবশ্যই ১৯ আগস্টের মধ্যে। এর অর্থ-সমাবেশটি যে বঙ্গবন্ধু এভিনিউ-এ হবে তা ঠিক হয়েছিল অন্তত: দু’দিন আগে। হঠাৎ,তড়িঘড়ি করে,কয়েক ঘন্টার নোটিশে নয়।

লেখক: প্রধান সম্পাদক, মাছরাঙা টেলিভিশন।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এমএলএম ব্যবসার নামে প্রতারণা
Next Article বাংলাদেশে খুনীদের রাজত্ব আর চলবে না : প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?