By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: চট্টগ্রামে ফের গুলিবিদ্ধ বিএনপির ৫ কর্মী, আশঙ্কাজনক ১
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ই-পেপার
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > চট্টগ্রামে ফের গুলিবিদ্ধ বিএনপির ৫ কর্মী, আশঙ্কাজনক ১
জাতীয়

চট্টগ্রামে ফের গুলিবিদ্ধ বিএনপির ৫ কর্মী, আশঙ্কাজনক ১

Last updated: 2025/11/06 at 3:57 PM
জন্মভূমি ডেস্ক 1 month ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : কয়েক ঘণ্টা না যেতে বন্দরনগরী চট্টগ্রামে আবারও চলল গুলি। এতে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির পাঁচজন কর্মী। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বুধবার (৫ নভেম্বর) মধ্যরাতে জেলার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া চৌধুরী পাড়ায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন- আব্দুল্লাহ সুমন, ইসমাইল, খোরশেদ, রুবেল ও সোহেল। এদের মধ্যে সুমনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল ও একটি গাড়িতে করে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। পরে তারা দ্রুত পালিয়ে যায়। এরপর গুলিবিদ্ধদের উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
চমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছে। সুমন নামে বিএনপির এক কর্মীর বুকে গুলি লেগেছে। তার অবস্থা গুরুতর।
এ ব্যাপারে রাউজান–রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. বেলায়েত হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধান চলছে।’
এলাকাবাসীর দাবি, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে যেতে দেরি করেছে। অনেক আগেই হামলাকারীরা চলে গেছে। রাতের এ গুলির ঘটনায় পুরো কোয়েপাড়া এলাকাজুড়ে এখন আতঙ্ক।
এর আগে একইদিন সন্ধ্যায় চট্টগ্রামের বায়েজিদ এলাকায় গণসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ। সেই সময় গুলিতে নিহত হন তার সঙ্গে গণসংযোগে থাকা সরোয়ার বাবলা নামে এক কর্মী।
ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অন্যদিকে এরশাদ উল্লাহর গণসংযোগে গুলি ও প্রাণহানির ঘটনায় কড়া বিবৃতি দিয়ে সরকার। জড়িতদের দ্রুত গ্রেফতার করে শাস্তির আওতায় আনার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তারই মাঝে ঘটল আরেক গুলির ঘটনা।

জন্মভূমি ডেস্ক November 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হাইকোর্টে জামিন পেলেন লতিফ সিদ্দিকী
Next Article মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে: তারেক রহমান

দিনপঞ্জি

December 2025
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Nov    
- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
তাজা খবররাজনীতি

২৫ ডিসেম্বর ঢাকায় ফিরছেন তারেক রহমান

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
তাজা খবরসাতক্ষীরা

শ্যামনগরের ভাঙ্গন কবলিত এলাকা থেকে অবৈধ ভাবে উত্তোলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা-৪ ‌‌‌আসনে ‌শক্ত অবস্থায় জামায়াত

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

গোপালগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১৫

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

নির্বাচনে ছবিসহ ভোটার তালিকা ব্যবহার বাধ্যতামূলক

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
জাতীয়

ওসমান হাদি ‘লাইফ সাপোর্টে’

By জন্মভূমি ডেস্ক 8 hours ago

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

প্রকাশনার ৫২ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

প্রতিষ্ঠাতা: আক্তার জাহান রুমা

প্রতিষ্ঠাতা সম্পাদক: হুমায়ুন কবীর বালু

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল, প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?